খেলা

পাকিস্তানের পরাজয়ে মাঠে সেলিব্রেশন ইরফান পাঠানের, ভিডিও ভাইরাল সোস্যাল মিডিয়ায়

গতকাল বিশ্বকাপের সহজ ম্যাচে লজ্জাজনকভাবে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে শক্তিশালী পাকিস্তান। আর চলতি বিশ্বকাপের প্রবল দাবিদার পাকিস্তানের পরাজয়ে আগুনে ঘি ঢেলে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। যা স্থান পেয়েছে প্রত্যেকটি সংবাদের শিরোনামে। শুধু তাই নয়, ইরফান পাঠানের কর্মকাণ্ডে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট টিম। তবে মাঠের মধ্যে ইরফান পাঠানের সেলিব্রেশানের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে নেট পাড়ায়।

প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল বিশ্বকাপের অত্যন্ত সহজ ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত করেছে আফগানিস্তান। যেখানে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের ৭৪ রানের ইনিংসের উপর নির্ভর করে নির্ধারিত ওভার ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করতে সক্ষম হয় বিশ্বকাপের প্রবল দাবিদার পাকিস্তান।

তবে ২৮৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা খেলতে নেমে কারিশমা দেখাতে শুরু করেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা। দলের হয়ে রহমানুল্লাহ গুরবাজ (৬৫), ইব্রাহিম জাদরান (৮৭), রহমত শাহ (অপরাজিত ৭৭) এবং হাশমতুল্লাহু শহীদী (অপরাজিত ৪৮) রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন। যার পরিপ্রেক্ষিতে ৮ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানিস্তান।

তবে ম্যাচ শেষে ইরফান পাঠানের কর্মকাণ্ড কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে পাকিস্তানের। বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে কর্মরত ইরফান পাঠান ম্যাচ শেষে মাঠে নেমে রশিদ খানকে দেখে ভাংড়া ডান্স করতে শুরু করেন। রশিদও পিছিয়ে থাকেননি। তিনিও ভাংড়া করেন। এর পর দুজনেই জড়িয়ে ধরে সেলিব্রেশন করেন। যা ক্যামেরা বন্দি হওয়ার পর থেকে রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026