ভাইরাল & ভিডিও

বিশ্ববিদ্যালয়ের মধ্যেই জমিয়ে নাচ করলেন সিকিউরিটি গার্ড, প্রশংসায় পঞ্চমুখ সাইবারবাসী! ভাইরাল ভিডিও

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আসক্ত সকলে। ফেসবুক থেকে ইউটিউব কিংবা হোয়াটস অ্যাপ থেকে ইন্সটাগ্রাম রিল কোথাও মানুষের বিনোদনের অভাব হয়না। সকাল থেকে রাত মানুষকে পুরো দমে এন্টারটেইন করতে সোশ্যাল মিডিয়ায় হাজির থাকে কত না কত জিনিস। সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল কত ছোট ঘটনা এক নিমেষে ভাইরাল হয়। বিশ্বের নানান প্রান্ত থেকে নানান প্রতিভা যেমন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসে আমাদের সামনে। তেমনই নানান অবিশ্বাস্যকর খবরও আমরা জানতে পারি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।

আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারের দৌলতে আমরা অনেক ছোট ঘটনা সামনে আসতে দেখেছি। যারা নিজের প্রতিভা চারপাশের মানুষের কাছে তুলতে পারেননা তারা নিজের ফোনে একটা ভিডিও পোস্ট করে সারা দুনিয়ার কাছে নিজের প্রতিভার জন্য কদর পাচ্ছে। সম্প্রতি তানজানিয়ার হিন্দি না জানা দুই ছেলে মেয়ে দারুণ লিপ দিয়ে রিল ভিডিও বানিয়ে সারা ভারতবাসীর কাছে খুব প্রিয় হয়ে উঠেছেন। আবার কখনও রানু মণ্ডল কিংবা বাদাম কাকুরা নিজেদের গান গেয়ে ভাইরাল হচ্ছেন। তাঁদের গান বা প্রতিভা হয়ত লুকিয়েই থেকে যেত। এভাবেই মরে যেতে হত যদি না সোশ্যাল মিডিয়া থাকরো। কিন্তু যুগ বদলেছে।

এদের মতো আরো এক প্রতিভা সামনে এল। এবার দিল্লির জে এন ইউ অর্থাৎ জহরলাল নেহরু ইউনিভার্সিটির এক সিকিউরিটি গার্ড নিজের নাচ দিয়ে সহজেই নেট দুনিয়াতে ভাইরাল হলেন। সম্প্রতি ট্যুইটারে একটি নাচের ভিডিও পোস্ট হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে দিল্লির জহরলাল নেহরু ইউনিভার্সিটির সিকিউরিটি গার্ড ‘জুলি’ গানে নিজের মতো করে জমিয়ে নাচছেন। আর তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। JNU Round Table নামের একটি পেজ থেকে প্রথম এই নাচের ভিডিওটি শেয়ার করা হয়। তারপর এখন এই গার্ড কাকু সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন তিনি।

দেড় মিনিটের এই নাচের ভিডিও মাথা খারাপ করে দিয়েছে সকল নেটি নাগরিকদের। ‘জুলি জুলি’ গানে দারুণ নেচেছেন ওই ইউনিভার্সিটির গার্ড। ট্যুইটারে তএই ভিডিও যিনি শেয়ার করেছেন তিনি লিখেছেন, “কোনও মানুষ কোন পজিশনে কাজ করে সেটা বড় নয়, তা প্রমাণ করেছেন এই ব্যক্তি।” কেউ লিখেছেন, ” এই ব্যক্তি বড় পুরস্কার দাবি করেন।” আবার কেউ লিখেছেন, ” বয়স একটা সংখ্যা মাত্র। তা প্রমাণ করেছেন এই গার্ড।” আপাতত ট্যুইটারের হট ভাইরাল এখন এই নাচ। অনেকের মত এই ব্যক্তিকে ডান্স শোতে পাঠানো হোক। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই ভিডিও চলাকালীন দারুণ উৎসাহ দিয়েছেন তাঁদের প্রিয় গার্ড কাকুকে। সকলে সমানে তাঁর নাচের সময় হাতে তালি দিয়ে গিয়েছেন। এই ছাত্ররাই প্রকাশ করেছেন ভিডিওটি। বিশ্ববিদ্যালয়ের ঘরেই এই নাচের পর্ব চলছিল। নেটনাগরিকরা প্রশংসায় পঞ্চমুখ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026