ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Viral Video: বাইকে শুয়ে স্টান্ট করছিল এক যুবক, হটাৎ সামনে চলে এল একটি গাড়ি, তারপর যা হল…

প্রযুক্তির উন্নতির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে গোটা মানবজাতি এখন ডিজিটালাইজেশনে মেতে উঠতে চাইছে। আট থেকে আশি সবাই কমবেশি স্মার্টফোন ব্যবহার করে থাকেন। আর স্মার্টফোন ব্যবহার করলে এটা স্বাভাবিক যে সে কোনো না কোনো সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি ব্যবহার করে থাকেন। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ট্রেন্ড হয়েছে শর্ট ভিডিওর। ১৫ বা ৩০ সেকেন্ডের ভিডিও বানিয়ে পোস্ট করলে তা অপেক্ষাকৃত বেশি ভাইরাল হয়। তাই প্রায় সকল বয়সের মানুষই আজকাল এই শর্ট ভিডিও বানানোর নেশায় মত্ত হয়েছেন।

তবে জনপ্রিয়তার খিদে মেটাতে অনেকেই রিল বানানোর জন্য নিজের জীবনের বাজি রাখেন। কেউ অবাক করা কিছু স্টান্ট করে বা কেউ প্রাণের বাজি রেখে দুঃসাহসিক কিছু কাজ করে নিজেকে কুল প্রমাণ করার চেষ্টা করেন। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এমন একটি দুঃসাহসিক ভিডিও দেখা যাচ্ছে, যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে আপনার। আজকাল চলন্ত বাইকে স্টান্টের ভিডিও দেখা সোশ্যাল মিডিয়ায় সাধারণ হয়ে উঠেছে। কখনো মেয়েরা এসব বিপজ্জনক স্টান্ট করে, আবার কখনো ছেলেরা। এমনকি আজকাল, ছোট বাচ্চারাও ভাইরাল হওয়ার জন্য বিপজ্জনক এবং মারাত্মক স্টান্ট করতে শুরু করেছে। তবে এবারের ভাইরাল ভিডিওতে দুঃসাহসিক স্টান্ট করেছেন এক যুবক যাতে শেষপর্যন্ত যাতে চরম পরিণতি হয়েছে তাঁর। ঠিক কি হয়েছে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে একজন লোক রাস্তার মাঝখানে প্রচণ্ড গতিতে চলমান একটি বাইকে শুয়ে স্টান্ট করছেন। হাতল থেকেও হাত সরিয়ে রেখেছেন। পিছন থেকে অন্য একজনকেও বাইকে শুয়ে একই স্টান্ট করতে দেখা যায়। পাশে থাকা ক্যামেরার দিকে তাকিয়ে থাকা অন্য ব্যক্তি কিছু বলছে, আর তার মাঝেই ঘটে বিপত্তি। দেখা যায় অন্যমনস্ক হয়ে ওই বাইকে স্টান্ট করা ব্যক্তি একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। এতে মুহূর্তে ছিটকে পড়েন তিনি। এই চরম অবস্থা দেখে বুক কেঁপে ওঠে নেট নাগরিকদের। এই ভিডিওটি ইনস্টাগ্রামে হুইলিফিড নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ৩০ লাখের বেশি বার লাইক হয়েছে। ভিডিওটিতে মানুষ প্রচুর মন্তব্যও করেছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026