ভাইরাল & ভিডিও

Viral Video: লন্ডনের রাস্তায় বলিউডের গান গেয়ে উঠলেন এই যুবক, শোনা মাত্রই ভিড় জমালেন পথচলতি মানুষ

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি আবারো তারই প্রমাণ মিলল এই নেটদুনিয়ায়।

গান এমন একটি মাধ্যম যার সাহায্যে যেকোন জায়গায় থেকে যেকোন স্তরের, যেকোনো বর্ণের মানুষের মনকে স্পর্শ করা যায়। গান শুনতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই রয়েছে। গানের মাধ্যমেই প্রকাশিত হয় অনেকের মনের ভাব। আর সেই গানের সূত্র ধরেই বিদেশের মাটিতে বহু মানুষের মন জয় করে নিয়েছেন এক ভারতীয় যুবক। তার কন্ঠে বলিউডের গান শুনতে পছন্দ করেন অনেকেই। বিদেশের কর্মব্যস্ত জনজীবন তার গানে থমকে যান রাস্তার মাঝেই। সম্প্রতি তেমনি আরো এক ঝলক ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেই সূত্র ধরেই আপাতত নেটদুনিয়ায় চর্চিত বিশ।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে বিশ নামের এক যুবককে গান গাইতে দেখা গিয়েছে লন্ডনের সাউথহলে। মেঘলা আবহাওয়ায় প্রচন্ড ঠান্ডাতেই খোলা রাস্তার মাঝে বলিউডের গান গেয়ে উঠেছিলেন তিনি। এদিন বলিউডের অন্যতম হিট ছবি ‘তেরে নাম’এর টাইটেল ট্রাকই গেয়েছিলেন বিশ। তার গান শুনে থমকে দাঁড়িয়েছিলেন পথ চলতি মানুষও। কেউ কেউ ক্যামেরাবন্দি করছিলেন সেই মুহূর্তটি।

আপাতত, সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে সেইসমস্ত ঝলকের দেখা মিলবে। ‘তেরে নাম’ ছবিতে মুখ্য ভূমিকায় সালমান খান ও ভূমিকা চাওলাকে দেখা গিয়েছিল। বক্সঅফিসেও তাদের এই ছবি তুমুল হিট করেছিল। অবশ্য সেকথা আর আলাদাভাবে না বললেও চলে। বলাই বাহুল্য, তিনি একজন স্ট্রিট সিঙ্গার। স্ট্রিট সিঙ্গার হলেও বিভিন্ন ধরনের ছোট-বড় ক্যাফেতে কিংবা রেস্তোরাঁয় তাকে গান গাইতে দেখা যায়। গান গান একাধিক ছোট-বড় অনুষ্ঠানেও। তার ঝলকও মিলবে সোশ্যাল মিডিয়াতেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026