ভাইরাল & ভিডিও

রেলিংয়ের ধারে থাকা বাচ্চার দিকে এগিয়ে গেল হাতির পেল্লাই শুঁড়, হইহই করে উঠলেন সবাই

খুব সুন্দর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি চিড়িয়াখানার খাঁচার ভেতরে একটি হাতি দাঁড়িয়ে রয়েছে। তারপর দেখা যায় সে তার শুঁড় দিয়ে পাকিয়ে কিছু একটা তুলল। আসলে হাতির ঠিক কাছে পড়ে গিয়েছিল এক খুদের জুতো। এমন পরিস্থিতিতে দেরি না করে সেই জুতো ফিরিয়ে দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে হাতিটি।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অল্প সময়ে। ভাইরাল হওয়া এই ভিডিও দেখার পর মানুষও এই হাতির প্রশংসা করছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে একটি হাতি এক শিশুর জুতা ফিরিয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি নিয়ে অনেকে অনেকরকম মন্তব্য করেছেন। এই হাতিটির উপস্থিত বুদ্ধি দেখে নেটিজেনরা এক কথায় বিস্মিত হয়েছেন।

এই ভিডিওটি শেয়ার করেছেন সুশান্ত নন্দা। সুশান্ত একজন ফরেস্ট অফিসার। শেয়ার করার সময় তিনি লিখেছেন- এটি একটি চমৎকার কাজ।

ভিডিওটি হাজার হাজার ভিউ পেয়েছে। সেই সঙ্গে এই ভিডিওতে অনেকের মন্তব্যও দেখা যাচ্ছে। একজন ব্যবহারকারী লিখেছেন- হাতি আসলে সবার সঙ্গী। আরেকজন মন্তব্য করেছেন, ‘এর চেয়ে মিষ্টি হাতি আমি আর দেখিনি।’ কেউ বা বলেছেন যে জীব জন্তুকে খাঁচা থেকে মুক্ত করা দরকার।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026