আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।
মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। শুনে অবাক লাগলেও, সাপের জীবন যাপন এবং সাপ ধরার প্রক্রিয়া সমন্ধে জানার খুব ইচ্ছা তাকে নেটিজেনদের। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই সাপেদের মধ্যে অজগর অত্যন্ত ভয়ানক। এই সাপ গিলে নিতে পারে আস্ত মানুষকেও। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল অজগর সাপ গিলে খাচ্ছে একটি বিশাল কুমিরকে। সম্প্রতি অজগরের আরও একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা নিয়ে আজকের এই প্রতিবেদন।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি বিশাল বড় অজগর সাপ বনের মধ্যে অনেকক্ষণ শিকারের জন্য ঘুরেছে। কিন্তু শেষে সে কিছুই শিকার করতে পারেনি। তাই ওই অজগর সাপটি প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ক্যামেরার সামনে বেশ বড় করে মুখ হা করে রাগ প্রকাশ করেছে। অজগরটিকে দেখেই মনে হচ্ছিল যে সে যে কোনো জিনিস জীবন্ত গিলে খেতে চায়। সাপটির এমন ক্ষুব্ধ রূপ দেখে হুঁশ উড়েছে নেটিজেনদের। ইনস্টাগ্রামে beautiful_new_pix নামের পেজে এটি আপলোড করা হয়েছে। ভিডিওটিতে অনেক মানুষ লাইক দিয়েছেন এবং হাজার হাজার ব্যবহারকারী এই বিষয়ে কমেন্টও করেছেন। কিছু ব্যবহারকারী লিখেছেন যে এটি খুবই বিপজ্জনক। আবার অনেকে বলেছেন যে ভিডিও দেখে তাদের চক্ষু চড়কগাছ হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…