চারিদিক থেকে ধরে হরিণের ওপর ঝাঁপিয়ে পড়ল সিংহ, তারপর যা হল…ভিডিও ভাইরাল

ইম্পালার পালে সিংহের আক্রমণ করার একটি ভিডিও নজর কেড়েছে বন্যপ্রাণী প্রেমীদের। ইম্পালা এক ধরনের হরিণ যা সাধারণত আফ্রিকায় দেখতে পাওয়া যায়। ইতিমধ্যে বহু মানুষ এই ভিডিওটি দেখেছেন। আপনিও যদি বন জঙ্গলের ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই এটা দেখা উচিৎ। প্রতিবেদনের সঙ্গে দেওয়া রইল ভিডিওটা।

জিম্বাবুয়ের মাতেউসাদোনা ন্যাশনাল পার্কের কারিবা হ্রদে একটি হাউসবোটে এক বিশেষ অনুষ্ঠান উদযাপনের সময় শিমন লেটেগান নামের এক দর্শক এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। ভিডিওটি ‘লেটেস্ট সাইটিংস’-এ শেয়ার করা হয়, যা ১২ মার্চ তার ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। ফদারগিল দ্বীপের কাছে একটি নৌকা সাফারির সময়, সিমিওন এবং তার পরিবার একটি আশ্চর্যজনক দৃশ্য প্রত্যক্ষ করেছিল। সেই ঘটনায় এখন ভিডিওর আকারে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দেখা যাচ্ছে, বেশ কয়েকটি সিংহ একটি বিশাল ইম্পালার পালকে শিকার করার জন্য চেষ্টা করেছে এবং শিকার করেও ফেলেছিল প্রায়। মিডিয়া রিপোর্ট অনুসারে, সিংহগুলি দুটি দলে বিভক্ত হয়ে পালটিকে অর্ধেক ঘিরে ফেলেছিল এবং অন্যরা জলের প্রান্তে ঝোপের আড়ালে অপেক্ষা করছিল। এই দুই মুখী আক্রমণের সামনে পড়ে ভ্যাবাচ্যাকা খেয়েছিল হরিণের পাল। হরিণের পাল চারদিকে ছড়িয়ে পড়েছিল, কিছু ইম্পাল হরিণ বুদ্ধিমান ও খুব জোরে দৌড়াতে পারে। আক্রমণকারী সিংহগুলি এতটাই দৃঢ়প্রতিজ্ঞ ছিল যে তারা ইম্পালাকে যেনতেন প্রকারে শিকার করার চেষ্টা করে। সিংহ কি শেষ পর্যন্ত পেরেছে হরিণ শিকার করতে? ভিডিওটি নিজেই দেখে নিন।

Saikat Sarkar

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026