বলিউডে পাকাপাকিভাবে জায়গা করে নেওয়ার অনেক আগেই গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শাহরুখ খান। প্রথম দর্শনেই হয় প্রেম। তখন কিং খানের বয়স ছিল ১৮, এদিকে গৌরী তখন ১৪। দিল্লির এক ক্লাবে শাহরুখ প্রথম দেখেন গৌরীকে। ব্যাস, মনে মনে মন দিয়ে দেন বলিউডের বাদশা। সেইসময় একটি ছেলের সঙ্গে পার্টিতে নাচছিলেন গৌরী। লাজুক শাহরুখ তখন গৌরীকে নাচের প্রপোসাল দিয়ে উঠতে পারেননি, অবশেষ নাচ করতে চাইলে গৌরী জানান এটি তাঁর বয়ফ্রেন্ড। কিন্তু আদপে গৌরী সেদিন নাচ করছিলেন তাঁর দাদার সঙ্গে। পরে যখন শাহরুখ বিষটি জানতে পারেন, তিনি নাকি গৌরীকে বলেছিলেন, ‘মুঝে ভি আপনা ভাই সামঝো’। এরপর অনেক উত্থান পতনের পর শেষে ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন শাহরুখ খান।
১৯৯২ সালে একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন যে আমার কাছে আমার স্ত্রী সবার আগে..যদি কোনদিনও কেউ আমাকে গৌরী এবং নিজের কেরিয়ারে মধ্যে একটা বেছে নিতে বলে আমি এক মিনিটও না ভেবে গৌরীকেই বেছে নেব। এবারে ভাইরাল হল সেই ভিডিও যেখানে শাহরুখ জানান ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টা স্ত্রী গৌরীর জন্যেই বাকি ৮ ঘণ্টা কাজ। দেখুন সেই পুরনো ভাইরাল ভিডিও।
কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…
এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…
মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…
আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…
লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…
বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…