VIRAL: বাড়ির উঠোনে বসে বিষধর কিং কোবরার সাথে খেলা করছে ছোট্ট শিশু, ভিডিও দেখে আঁতকে উঠবেন

বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। অনেক মানুষ পশু পাখির ভিডিও দেখতে পছন্দ করেন। আবার অনেকে পশু পাখির ভিডিও দেখে ভয় পান। কিন্তু পশু পাখির ভিডিও পোস্ট করলেই তা কমবেশি ভাইরাল হয়ে যায়। তাই নেটিজেনরা পশুপাখির কোনো অদ্ভুত কার্যকলাপ বা কোনো কর্মকান্ড দেখলে তা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখলে গা শিউরে উঠতে পারে আপনার।

সাধারণত সাপ জঙ্গলের মধ্যে বা কোনো ফাঁকা এলাকায় মাটির মধ্যে গর্ত করে থাকে। তবে উন্নতির যুগে আমরা ধীরে ধীরে জঙ্গল সাফ করে বাড়ি বানানোর কার্যে মেতে উঠেছি। তাই এখনকার দিনের মাঝে মাঝেই লোকালয় বিষধর বিভিন্ন সাপ চলে আসতে দেখা যায়। তারা গ্রামের দিকে মাটির বাড়ির আনাচে-কানাচে বা কোন ঘুপসি জায়গায় লুকিয়ে থাকতে পছন্দ করে। এই প্রাণীটি এতই ভয়ঙ্কর যে মাত্র একবার দংশন করলে কোন মানুষের প্রাণ কিছু সেকেন্ডের মধ্যে চলে যেতে পারে। তাই কমবেশি সকলেই সাপের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে থাকার চেষ্টা করে।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আপনার গা শিউরে উঠতে পারে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে একটি ছোট্ট শিশু বাড়ির উঠোনে বসে একটি বিষধর কিং কোবরার সাথে খেলা করছে। শুনে নিশ্চয়ই অবাক হলেন! কিন্তু এমনটা সত্যিই দেখা গিয়েছে ওই ভিডিওতে। কিং কোবরা তার ফণা বের করছে এবং শিশুটি তার হাত নাড়ালে ফণাটি সরিয়ে দেয়। এর পরে, শিশুটি বেশ কয়েকবার কোবরার ফণা ধরার চেষ্টা করে, কিন্তু এটি পিছলে যায় এবং কিছুটা দূরে চলে যায়। দেখে মনে হয় দুজনেই একে অপরের সাথে খেলছে। এমনকি ভিডিওর শেষে দেখা গিয়েছে যে ওই সাপটিকে হাত দিয়ে চেপে ধরেছে ওই ছোট্ট শিশুটি।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ভিডিওটি @awituchuz নামের টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত এই ভিডিওটি ৬ হাজারের বেশি বার দেখা হয়েছে। ব্যবহারকারীরা এটি খুব পছন্দ করছেন। এছাড়া নেটিজেনরা রীতিমতো ভিডিওতে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। সকলেই জানিয়েছেন যে এই ভিডিও দেখে তাদের গা শিউরে উঠেছে। আবার অনেকেই পরামর্শ দিয়েছেন যে এরকমভাবে ভয়ঙ্কর সাপের সামনে শিশুটিকে বসিয়ে রাখা উচিত হয়নি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026