ভাইরাল & ভিডিও

Viral: জোর লড়াই দুই বাচ্চা হাতির, তাদের থামাতে এগিয়ে এলো দলবল

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেরদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেশ-বিদেশের কিংবা পৃথিবীর বিভিন্ন জায়গার ঝলক দেখতে পাই। আর সেই সূত্র ধরে থেকে থেকে এমন কিছু ঝলক নজরে আসে, যা হয়তো সচারচর সাধারণেরা তাদের চারপাশে ঘটতে দেখেন না। সেই দৃশ্য দেখলে হয়তো অবাক হয়ে যেতে হয়। আবার কখনো কখনো সত্যি দৃশ্য বিনোদন দেয় সাধারণকে। বলাই বাহুল্য এই মুহূর্তে তেমনই এক ঝলক টুইটারের মাধ্যমে নেটনাগরিকদের মাঝে ভাইরাল হতে দেখা দিয়েছে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি এক আইএফএস অফিসার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নিয়েছিলেন। এই মুহূর্তে তার সেই মজার ছলে শেয়ার করে নেওয়া ভিডিওই বিনোদন দিয়েছে নেটজনতার একাংশকে। আর এই ভিডিও শেয়ার করে নিয়েই অফিসার ক্যাপশনে লিখেছিলেন, ভাই-বোনরা ঝামেলায় জড়ালে বড়দের হস্তক্ষেপ করতেই হয়।

ভাইরাল হওয়া ঝলকে দুই বাচ্চা হাতিকে শুঁড় দিয়েই লড়াই করতে দেখা গিয়েছে। শুরুতে ছোট হাতিটি ইচ্ছা করেই তার থেকে একটু বড় হাতিটির দিকে তেড়ে যেতে থাকে। এরপরে আর থাকতে না পেরে অন্য হাতিটিও তার দিকে তেড়ে যায়। তেড়ে যেতেই বড় হাতিদের দল এগিয়ে এসে ছোট হাতিটিকে নিজেদের কাছে নিয়ে অন্য হাতিটিকে ভয় দেখিয়ে দেয়। ঠিক যেমন ভাই-বোনদের ঝগড়া হওয়ার সময় ছোটরা দোষ করেও সবার আগে পার পেয়ে যায়, আর বকা খায় বড়রা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026