ভাইরাল & ভিডিও

Viral: রাস্তা দিয়ে তীব্র গতিতে ছুটছে গোলাপি Mini Bullet, ভিডিও দেখে সবাই অবাক

আজকালকার দিনে এমন কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেগুলো দেখে মানুষ ভাবতে বাধ্য হবে। আজকাল সোশ্যাল মিডিয়ার জগতে এমন অনেক ভিডিও আছে যেগুলো আপনাকে আবার একবার ভাবতে বাধ্য করবে। এইসব ভিডিওর তালিকায় যেমন আছে অনেক হাসির ভিডিও তেমনি এমন কিছু ভিডিও আছে যেগুলো কিন্তু আপনার মস্তিষ্ককে পুষ্টি দিতে পারে। এরকমই এই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেটি একদিকে যেমন আপনাকে হাসাবে, তেমনি একসাথে আপনাকে ভাবতে বাধ্য করবে। এই ভিডিওটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এই আদতে একটি গোলাপি রঙের বাইক। আর এটা কিন্তু বুলেট বাইক। এই কাস্টম মোটরসাইকেলের মালিক এটির নাম দিয়েছেন ‘পিঙ্কি’।

ভিডিওতে দেখা যায়, ‘মিনি বুলেট’ বাইকটিতে একটি সিঙ্গেল-সিট, বোবারের মতো সেটআপের সাথে পিছনে একটি অফসেট মনোশক এবং সামনে টেলিস্কোপিক ফর্ক রয়েছে৷ এই ব্যক্তিকে ‘মিনি বুলেট’ চালাতে দেখে সবাই রীতিমতো অবাক। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে। এটি একটি সাধারণ মোটরসাইকেলের তুলনায় অনেক ছোট।

এই বিশেষ মোটরসাইকেলটি দিল্লি-ভিত্তিক ‘এনসিআর মোটরসাইকেল’ দ্বারা তৈরি করা হয়েছে এবং কিছুদিন আগে থেকেই এই বাইকের বিক্রি শুরু হয়েছে। ওই ব্যক্তি জানিয়েছেন, এই বাইকটি তিনি নিজের মেয়ের জন্য বিশেষ অর্ডার দিয়েই তৈরি করিয়েছেন। এই বাইকটি তৈরি হয়েছে মূলত কোনো বাইকের থেকে না, পরিবর্তে একটি ২০১৩ Honda Activa স্কুটারের উপর ভিত্তি করে। ‘পিঙ্কি’ অ্যাক্টিভায় ১১০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন এবং চেসিস ব্যবহার করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল থেকে নেওয়া হয়েছে, তবে আকারে কিছুটা ছোট করা হয়েছে। অনেকেই এই বাইকটি কেনার জন্য সেই কোম্পানিকে ইতিমধ্যেই বার্তাও পাঠিয়েছেন। অর্থাৎ, বলতে গেলে পিঙ্কি এখন বাজারে একেবারে হিট।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026