(VIDEO) দাদি-নাতি জুটি ‘কাভালা’ গানে দুর্দান্ত নাচ করলেন, তামান্না ভাটিয়া ভিডিওটি দেখার পরে ভুলে যাবেন

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনো ঝলকই ভাইরাল হতে বেশি সময় লাগে না। তবে নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ঝলকগুলির মধ্যে কোনোটি নেটজনতার বেশি দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা রাখে, আবার কোনটি কম। তবে এমন কিছু ঝলক ভাইরাল হতে দেখা যায়, যা সত্যিই মন কেড়ে নেয় একাংশের। এই মুহূর্তে ইনস্টাগ্রামের সূত্র ধরেই তেমনই আরো একটি মনকাড়া ঝলক ভাইরাল হয়েছে। সকলের জন্য সেই ঝলক রইল আরো একবার।

পৃথিবীতে মানুষের সাথে মানুষের সম্পর্কের দাম সবচেয়ে বেশি। বিশেষ করে দাদু-ঠাকুমার সাথে তাদের নাতি-নাতনির সম্পর্ক অত্যন্ত পবিত্র। একে অপরের সাথে তারা মেশে নিঃস্বার্থভাবে। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই তেমনি আরো এক সম্পর্কের ঝলক মিলেছে। যেখানে ঠাকুরমার সাথে তার নাতির পবিত্র ও মজাদার সম্পর্কের সমীকরণ প্রকাশ পেয়েছে সকলের সামনে। একসাথে তারা আনন্দ-মজা করেন প্রায়ই, যা বেশিরভাগ সময়ই উপভোগ করেন নেটজনতার অধিকাংশ। বর্তমানে তাদের সমীকরণ মন কেড়ে নিয়েছে অনেকের। সেই সূত্রেই আপাতত সোশ্যাল মাধ্যমে একাংশের মাঝে চর্চিত হচ্ছেন এই ঠাকুমা-নাতি জুটি।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অক্ষয় পাত্র নামের এক পরিচিত ডিজিটাল ক্রিয়েটরের দেখা মিলেছে। তিনি নিজের ঠাকুমার সাথেই সাম্প্রতিক দক্ষিণী ছবি জেলার-এর ‘কাভালা’ গানের তালেই ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। অন-ক্যামেরা নিজের নাতির পাশাপাশি পর্দার তামান্না ভাটিয়াকেও রীতিমতো টেক্কা দিয়ে দিয়েছেন এই ঠাকুমা। প্রায়ই এই ধরনের ভিডিও বানাতে নিজের নাতিকে সহযোগিতা করেন তিনি। আর বর্তমানে নেটনাগরিকদের একাংশের মাঝেও পরিচিতি রয়েছে তার। আর এই ভাইরাল ঠাকুমাকে যে নেটনাগরিকদেরও বেশ মনে ধরেছে, সেকথা ভাইরাল হওয়া ঝলকের কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026