সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। পাশাপাশি আজকের প্রজন্মের কাছে এটি তাদের উপার্জনেরও একটি উপায়। এই সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন একাধিক ভিডিও কিংবা ছবি ভাইরাল হতে দেখা যায়। তাদের মধ্যে খুব কমই এমন ভিডিও কিংবা ছবি থাকে, যা নেটনাগরিকদের একাংশের দৃষ্টি আকর্ষণ করতে পারে। মনে দাগ কেটে যেতে পারে নেটজনতার। সম্প্রতি টুইটারের মাধ্যমে তেমনই একটি মনে রাখার মতো ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যাতে মুগ্ধ সনু সুদও।
সম্প্রতি টুইটারের পাতায় একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। মুকেশ কুমার সিনহা নামের এক ব্যক্তিকে সেই ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নিতে দেখা গিয়েছে। পাশাপাশি প্রশংসার সুর দেখা গিয়েছে তার কথায়। আর সেই পোস্টই রিটুইট করেই এখন চর্চায় সনু সুদ। রইল সেই ঝলক, দেখে নিন।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে এক মহিলাকে রুটি বানাতে বানাতে কিশোর কুমারের ‘সাওয়ান ভাদো’ গানটি গাইতে শোনা গিয়েছে। নিজের মেয়ের অনুরোধেই এদিন গানটি গিয়েছিলেন তিনি। ভিডিওতে শোনা গিয়েছে তার মেয়ে অনুরোধ করছে গান গাওয়ার জন্য। তার অনুরোধ রেখেই এদিন এই গানটি গেয়েছিলেন তিনি। আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করেছিল তার মেয়ে। নিঃসন্দেহে বলা চলে তিনি দুর্দান্ত সুরে গেয়েছিলেন গানটি। আর সেই ভিডিওই মুকেশ কুমার সিনহা শেয়ার করেছেন টুইটারে। এই মুহূর্তে তার সেই টুইট রিটুইট করে ঐ মহিলাকে ছবিতে গান গাওয়ার বড় অফার দিলেন স্বয়ং সনু সুদ। আর সেই সূত্রেই আপাতত মিডিয়ার পাতায় এই মহিলার পাশাপাশি চর্চিত অভিনেতাও। এখন এটাই দেখার অভিনেতার এই প্রচেষ্টা কতটা সফল হয়!
সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় আপডেট সামনে এল। মঙ্গলবার পুনেতে মহারাষ্ট্র ওল্ড পেনশন অর্গানাইজেশনের…
কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় আসার পর কলকাতার মেট্রো ও রেল প্রকল্পে নতুন গতি…
দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Jio তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি দীর্ঘমেয়াদি ও বাজেট-ফ্রেন্ডলি…
কলকাতার আবহাওয়ার খামখেয়ালিপনা এখন প্রায় নিত্যসঙ্গী। দিনের বেলায় তীব্র গরম আর বিকেল গড়াতেই দফায় দফায়…
কয়েকদিন আগেও চলতি আইপিএলের একমাত্র অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবলের শীর্ষে ছিল পাঞ্জাব কিংস। কিন্তু…
পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে দ্রুত পিএম শ্রী প্রকল্প চালুর জন্য উদ্যোগী কেন্দ্র। খুব শীঘ্রই দুই রাজ্যের…