ভাইরাল & ভিডিও

Viral Video: পাতলি কামারিয়া, ক্লাসরুমের মধ্যেই তুমুল নাচ এক শিক্ষিকার, দ্বিমত নেটপাড়ায়

বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় কোনকিছুই ভাইরাল হতে তেমন সময় লাগে না। সেক্ষেত্রে যদি কোন ভিডিও কিংবা ছবি নেটজনতার দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলে তো আর কথাই নেই। প্রতিদিন প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অগুনতি পোস্ট ভিড় জমায়। তবে সেই অগুনতি পোস্টগুলির মধ্যে থেকে এমন খুব কমই ভিডিও কিংবা ছবি থেকে, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে তাদের মনোযোগ ধরে রাখে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় তেমনি একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। আপাতত সেই ভাইরাল হওয়া ভিডিও নিয়েই দ্বিমত সৃষ্টি হয়েছে নেটজনতার একাংশের মাঝে।

সম্প্রতি যে ভিডিওটি নিয়ে চর্চা চলছে, সেখানে এক শিক্ষিকাকে তার পড়ুয়াদের সাথে নিয়েই নাচতে দেখা গিয়েছে। হিট হরিয়ানভি গান ‘পাতলি কামারিয়া মোরি’র তালে শিক্ষিকার সাথে পা মিলিয়েছিল পড়ুয়ারাও। ভিডিওতে শিক্ষিকাকে একটি সিল্কের শাড়ি প্লিট করে পরে থাকতে দেখা গিয়েছে। পাশাপাশি স্কুল ড্রেসেই দেখা গিয়েছে পড়ুয়াদের। অবশ্য সেই ঝলক ভাইরাল হওয়া ভিডিওতেই মিলেছে। সম্ভবত পড়ুয়াদের মনোরঞ্জনের পাশাপাশি একটু মজা করার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছিলেন এই শিক্ষিকা।

টুইটারের ‘জিন্দেগী গুলজার হে’ নামের একটি পেজ থেকে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। পাশাপাশি ক্যাপশনে লেখা ছিল ছোটবেলায় এমন শিক্ষিক তারা পাননি। এই মুহূর্তে সেই ভিডিওটি পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। আর এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই শিক্ষিকার কাণ্ড দেখে নেটমহলে তৈরি হয়েছে দ্বিমত। কেউ ভিডিওটি দেখে মজা পেয়েছেন। আবার কারোর মতে, এই শিক্ষিতাকে স্কুল থেকে বরখাস্ত করে দেওয়া উচিৎ, কারণ তিনি স্কুলের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছেন। তার এই কাণ্ড দেখে পড়ুয়ারাই বা কি শিক্ষা পাচ্ছে! ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এমন নানা ধরনের কথাই উঠে এসেছে নেটজনতার একাংশের কাছ থেকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026