খেলা

Watch Video: মাঠে বিরাট কোহলি, আর্শদীপ সিংহের ‘ভাংড়া’ নাচ, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই ভিডিও

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় খেলোয়াড়রা উৎসবে গা ভাসিয়েছে গোটা দেশ। ভারতীয় খেলোয়াড়রাও মাঠের মধ্যে শুরু করে দিয়েছিলেন উদযাপন। ভারতীয় দলের সেলিব্রেশনে যোগ দেন রিঙ্কু সিং-ও। ভারতীয় ক্রিকেটারদের সেই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সূর্যকুমার যাদব অসাধারণ ক্যাচ নিয়ে ভারতের জয়ের ভিত গড়ে দেন

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছিল ভারতীয় দল। ভারতের জয়ে বিরাট কোহলি ৭৬ রানের ইনিংস খেলেন। পরে, দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বোলিং করে ভারতকে জয় এনে দেন। একই সঙ্গে সূর্যকুমার যাদব অসাধারণ এক ক্যাচ নিয়ে ভারতের জয়ের ভিত গড়ে দেন।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও হয়েছে

জয়ের পর ভারতীয় খেলোয়াড়রা তা উদযাপন করেন তুমুল আনন্দের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি, আর্শদীপ সিং ভাংড়া নাচের মাধ্যমে জয় উদযাপন করেছন। কোহলি ও আর্শদীপের সঙ্গে ‘ভাংড়া’ করছেন রিঙ্কু সিংও। ভক্তরা এই ভিডিওটি খুব পছন্দ করছেন এবং নিজেদের ওয়ালে শেয়ারও করছেন দেদার।

গত বছর ওডিআই বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত এবং ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার আইসিসি শিরোপা জিতেছিল ভারত। এরপর গত বছর ওডিআই বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল দলের সামনে। ফাইনাল উঠেও হাতছাড়া হয়েছিল ট্রফি। কিন্তু এবার আর নয়। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জয়।

এক সময় পঞ্চম ওভারে মাত্র ৩৪ রানে তিন উইকেট হারিয়েছিল ভারত। এরপর অক্ষর (৩১ বলে ৪৭ রান) ও কোহলি (৫৯ বলে ৭৬ রান) দলকে সংকট থেকে বের করে আনেন। জবাবে হেনরিখ ক্লাসেন (২৭ বলে ৫২) দক্ষিণ আফ্রিকাকে এক সময় জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, কিন্তু ভারত এদিন বলেছে শেষ কথা।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026