ভাইরাল & ভিডিও

(Viral Video) “ম্যায় নিকলা গাদ্দি লেকার…” গানে সুপারহিট ডান্স করলো দেড় বছরের শিশু, ভিডিও ভাইরাল নেট পাড়ায়

আজকাল নেটপাড়ায় প্রতিনিয়তই ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও। বিশেষ করে পশুপাখি এবং শিশুদের ভিডিও জনপ্রিয়তা লাভ করে আলাদা মাত্রায়। সম্প্রতি নেট পাড়ায় একটি ভিডিও রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। যেখানে একটি দেড় বছরের শিশুকে সুপারহিট বলিউড গানে কোমর দোলাতে দেখা গেছে। ভিডিওটি আপনি দেখলেও বলতে বাধ্য হবেন, ‘লা-জাবাব’।

এমনিতেই সোশ্যাল মিডিয়ার বাচ্চাদের ভিডিও একটা আলাদা উপমা লাভ করে। বাচ্চাদের যে কোন পদক্ষেপ বেশ উপভোগ করেন সবাই। আমরা সবাই জানি, বাচ্চাদের দুষ্টু মনে সময়ের সাথে সাথে নানা রকম ঘটনার উদ্রেক ঘটে। আর তার পরিপ্রেক্ষিতে নানা রকম কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে তারা। যা যে কোন ব্যক্তিকেই খুশি করতে পারে।

তবে বাচ্চাদের সেই কর্মকান্ড যদি বলিউড অভিনেতাকে চ্যালেঞ্জ জানায়, তবে নিঃসন্দেহে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি কয়েক সেকেন্ডের যে ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেড় বছরের একটি বাচ্চাকে বলিউড অভিনেতাকে নাচে টক্কর দিতে দেখা গেছে। বলিউডের পাজি তথা সানি দেওয়ালকে নাচে টক্কর দিতে দেখা গেছে ওই ছোট্ট শিশুকে। ভিডিও দেখে অনেকেই বলছেন, সানি দেওয়ালের চেয়ে ভালো পারফরম্যান্স করছে ছোট্ট শিশুটি।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বছর ডেরেকের একটি বাচ্চা বলিউডের জনপ্রিয় গান তথা সানি দেওলের “ম্যায় নিকলা গাদ্দি লেকার” গানে দারুন অঙ্গ-ভঙ্গির সাথে নাচছে। যা দেখে চোখ সরাতে পারবেন না আপনি। শুধু তাই নয়, দুদিন আগে শেয়ার করা ভিডিওটি ৯ লাখের বেশি মানুষ পছন্দ করেছেন। পাশাপাশি ভিডিওটির প্রশংসা করেছেন কয়েক হাজার মানুষ।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026