ভাইরাল & ভিডিও

VIRAL: ব্যক্তির দু-পায়ে রয়েছে কেউটে সাপ, ভিডিও ভাইরাল হতেই চোখ কপালে একাংশের

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। আর এই সোশ্যাল মিডিয়ায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন ভিডিও কিংবা ছবি নেটনাগরিকদের একাংশের কাছে আকর্ষণীয় বলে মনে হয় তাহলে, তা নিঃসন্দেহে ভাইরাল হবে। তবে সেইসমস্ত ভাইরাল হওয়া পোস্টের মাঝে এমন খুব কমই কনটেন্ট থাকে, যা দেখে একাংশ শিউরে ওঠেন। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

চারপাশে প্রতিনিয়ত বহু পশুপ্রেমী মানুষের দেখা মেলে। তবে পশুপ্রেমী হলেও, তারা কুকুর, বিড়াল, খরগোশ, পাখিতেই সীমাবদ্ধ। সাপ কথাটা শুনলেই চোখ বড় বড় হয়ে যায় অধিকাংশের। সে যদি হঠাৎ সামনে চলে আসে তাহলে তো আর কথাই নেই। প্রায় সকলেই চোখ নাক মুখ বন্ধ করে দৌড় লাগাবে সেখান থেকে। তবে শহর নিবাসী সাধারণ তাদের চারপাশে বর্তমান সময়ে দাঁড়িয়ে এদিক-ওদিক সাপের দেখা পান না, আর সেটাই স্বাভাবিক। তবে এখনো গ্রামেগঞ্জে ঝোপেঝাড়ে লুকিয়ে থাকে বিভিন্ন ধরনের সাপ। তবে এবার এক ব্যক্তি সকলকে চমকে দিয়ে পায়েতেই গলিয়েছেন সাপ, যা দেখে চোখ কপালে একাংশের।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি টুইটারের ‘ভাইরাল পোস্টস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি রাস্তাতে দাঁড়িয়েই জুতো পড়ছেন। তবে এ যে সে জুতো নয়, একেবারে সাপ সমেত জুতো। এই ব্যক্তির দুটো জুতোই যেন সাপের আদলে তৈরি। জুতোর সামনের দিকে দুটি কাল কেউটে মুখ উঁচিয়ে রয়েছে, যা দেখে চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের একাংশের। এই মুহূর্তে এই ভাইরাল হওয়া ভিডিওটি ৩৫ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তবে একে কি নতুন কোন ফ্যাশন বলা চলে! এমন জুতো এই ব্যক্তি পড়লেও, আর কেউ এমন জুতো পায়ে গলাবেন কিনা! সেই নিয়ে সন্দেহ রয়েছে বিস্তর।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026