ভাইরাল & ভিডিও

(Viral Video) দিল্লি মেট্রোর ভিতরেই চলছে WWE ম্যাচ, মহিলাদের লড়াই দেখে হতবাক যাত্রীরা

আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে প্রতি মুহূর্তে ভাইরাল হচ্ছে একাধিক ভিডিও। গানের সাথে ডান্স করে কিংবা যন্ত্রাংশ বানিয়ে এই ভাইরাল হওয়ার লড়াইয়ে অংশগ্রহণ করেছে অনেকেই। তবে আজ যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন, সেটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের। ভিডিওটি দেখলে আমরা নিশ্চিত যে, আপনি আপনার হাসি ধরে রাখতে পারবেন না।

ভিডিওটি সম্পর্কে জানার আগে আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে মেগা শহর গুলিতে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে মেট্রো রেলের চাহিদা চোখে পড়ার মতো বেড়ে চলেছে। বিশেষ করে অফিসে যাওয়ার জন্য আজকাল কর্মচারীরা বেশি ব্যবহার করছেন মেট্রোরেল। কলকাতা, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ সহ একাধিক মেগা শহরে মেট্রো রেলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি বিগত কয়েক বছরে চোখে পড়ার মতো ঘটেছে।

শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা হিসেবে নয়, আজকাল মেট্রো রেল ব্যবস্থাকে অনেকেই বিনোদনের কেন্দ্রবিন্দু করে তুলেছে। কখনও মেট্রোরেলের মধ্যে একত্রে গান গেয়ে কিংবা একত্রে ডান্স করে ভাইরাল হচ্ছেন তরুণ-তরুণীরা। আবার কখনও বাঁশি কিংবা গিটার বাজিয়ে মেট্রোরেলকে বিনোদনের ক্ষেত্র বানিয়ে তুলেছেন তারা। তবে সম্প্রতি এমন একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখার পর মেট্রোরেল সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে।

আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি সোশ্যাল মিডিয়া সাইট তথা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট “ঘর কা কালাশ” দ্বারা একটি কয়েক সেকেন্ডের ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দিল্লি মেট্রোর মধ্যে একদল মহিলা রীতিমতো মারামারি করছেন। দেখে মনে হচ্ছে সেটি কোন মাছের বাজার কিংবা মেট্রোরেলের ভিতর WWE ম্যাচ চলছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হওয়া মাত্রই রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে নেটিজেনদের দ্বারা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026