ভাইরাল & ভিডিও

Viral Video: ছেলে-বউকে বরণ করার সময়ই ‘টুম্পা সোনা’ গানে ফাটিয়ে নাচ শাশুড়ির, দেখে অবাক নতুন বউও

প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় কোন না কোন ভিডিও ভাইরাল হতেই থাকে। যদি কোন ভিডিও কিংবা ছবি নেটজনতার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়, তাহলে তা নেটদুনিয়ায় ভাইরাল হতে বাধ্য। থেকে থেকে এমন কিছু ভিডিও ভাইরাল হতে দেখা যায়, যা দেখে হাসি থামাতে পারেন না নেটমাধ্যমের মানুষরাও। সম্প্রতি তেমনি একটি ভিডিও তুমুল ভাইরাল হতে দেখা গিয়েছে নেট দুনিয়ায়। রইল সেই ভিডিওটি।

সম্প্রতি নেটমাধ্যমে ঝড়ের গতিতে নেটিজেনদের মাঝে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে নতুন বর-বউকে বরণ করার সময় শাশুড়িকে বরণডালা হাতে নিয়ে বরণ করার সময়ই ‘টুম্পা সোনা’ গানের তালে দুর্দান্তভাবে কোমর দোলাতে দেখা গিয়েছে। আর সেই দৃশ্য দেখে নতুন বউও হক-চকিয়ে গিয়েছিল। বাকিদের পাশাপাশি প্রাণ খুলে হাসতেও পারছিল না সে। সেকথা অবশ্য সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে।

বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে সমস্ত মেয়েরাই শ্বশুরবাড়িতে চলে আসেন বাকি জীবন কাটানোর জন্য। নতুন পরিবেশে ধীরে ধীরে নতুন মানুষদের সাথে মানিয়ে নিতে চেষ্টা করেন তারা। সেইসময় যদি সেই নতুন মানুষরাই তাদের সাথে সহযোগিতা না করেন তাহলে তাল মেলানো মুশকিল হয়ে পড়ে তাদের পক্ষে। সম্ভবত নতুন বউকে ঘরে তোলার সময় তার মন কিছুটা ভালো করার জন্য অর্থাৎ তার বাড়ি ছেড়ে চলে আসার দুঃখ কিছুটা লাঘব করার জন্যই তার শাশুড়ি এমন কান্ড ঘটিয়েছিলেন। এই দৃশ্য চোখের সামনে থেকে দেখলে হাত নিসফিস করবেই। এক্ষেত্রেও অন্যথা ঘটেনি তার। সেই বিয়েবাড়িতে উপস্থিত কোন এক ব্যক্তিই এই দৃশ্য ক্যামেরাবন্দি করে শেয়ার করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়, বর্তমানে যা দেখে হাসি থামছে না নেটমহলের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026