খেলা

ঘরবন্দি বিরাট-অনুষ্কা, কাঁচি হাতে বিরাটের চুল কাটলেন অনুষ্কা, মুহুর্তের মধ্যে ভাইরাল ভিডিও

করোনা ভাইরাস বিশ্বজুড়ে অতিমারীর সৃষ্টি করেছে। এই মুহূর্তে বিশ্বে মৃতের সংখ্যা ২৫০০০ ছাড়িয়েছে। ভারতবর্ষে এই মুহূর্তে মৃতের সংখ্যা ২০ এবং আক্রান্ত ৮০০ জন। এই মারন ভাইরাসের প্রকোপ এড়ানোর জন্য ভারত সহ বিশ্বের অধিকাংশ দেশে লকডাউন জারি করা হয়েছে। তার প্রভাব পড়েছে অর্থনীতি সহ অধিকাংশ ক্ষেত্রেই। এর জেরে বিশ্বের সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা গুলি এই মুহূর্তে স্থগিত অথবা বন্ধ অবস্থায় রয়েছে। তাই খেলোয়াড়রাও রয়েছেন ঘরবন্দী অবস্থাতে। বাড়িতে থেকেই তারা সাধারণ জনগণের উদ্দেশ্যে সরকার কর্তৃক জারি করা সমস্ত নির্দেশাবলী মেনে চলার জন্য ভিডিও বার্তা দিচ্ছেন প্রায়শই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, হোম কোয়ারেন্টাইন টাইমে বিরাট কোহলির হেয়ার স্টাইলিস্ট রূপে অবতীর্ণ হয়েছেন‌ তার পত্নী অনুষ্কা শর্মা। লকডাউনে সেলুন সহ অন্যান্য দোকান পাটও বন্ধ, শুধুমাত্র মুদি, সব্জি এবং অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রীর দোকান বাদ দিয়ে। তাই একপ্রকার বাধ্য হয়েই বিরাট কোহলিকে তার পত্নীর শরণাপন্ন হতে হয়েছে হেয়ার কাট করার জন্য। অনুষ্কা শর্মা তার ফেসবুক পেজে বিরাটের চুল কাটার পুরো প্রক্রিয়াটির ভিডিও শেয়ার করেছেন। ভিডিও শেষে বিরাট তার সুন্দর হেয়ার কাট দেওয়ার জন্য অনুষ্কা শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন।

বর্তমান পরিস্থিতিতে সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ থাকার জন্য ঘরবন্দী অবস্থার ভিডিও শেয়ার করেছেন আরো অনেক ক্রীড়া ব্যক্তিত্ব। শিখর ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে জামা কাপড় কাচা ও বাথরুম পরিষ্কার করা এবং অপর একটি ভিডিওতে তার পুত্রের সঙ্গে খেলাধুলা করার ঘটনা শেয়ার করেছেন। শ্রেয়স আইয়ার তার বাড়ি পরিষ্কার করার ঘটনা শেয়ার করেছেন। অন্যদিকে ভারতের মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর তার টুইটার হ্যান্ডেলে সমস্ত জনগণের উদ্দেশ্যে প্রশ্ন করার কথা বলেন এবং পরবর্তীকালে তিনি সেইসব প্রশ্নগুলির উত্তর দিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026