খেলা

ঐতিহাসিক ইডেনে আরও একটি রেকর্ডের সামনে বিরাট

তড়িৎ ঘোষ : আরও একটি রেকর্ডের থেকে মাত্র ৩২ কদম দূরে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে ইডেনে দ্বিতীয় টেস্টে আর ৩২ রান করলেই প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে ৫০০০ রান পূর্ণ করবেন। এখন পর্যন্ত কোন ভারতীয় অধিনায়ক এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। তাই বিরাট কোহলির সামনে রয়েছে অন্যান্য একটি রেকর্ডের হাতছানি।

ইডেন গার্ডেনে বিরাট কোহলি ৩২ রান করলেই বিশ্বের ষষ্ঠ অধিনায়ক হিসেবে ৫০০০ রান করার রেকর্ড করবেন। এর আগে গ্রেম স্মিথ, অ্যালান বর্ডার, রিকি পন্টিং, ক্লাইভ লয়েড এবং স্টিভ ফ্লেমিং অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০০ রান করেছেন। এখন পর্যন্ত কোনো ভারতীয় অধিনায়ক টেস্ট ক্রিকেটে ৫০০০ রান করতে পারেননি।

আরও গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হলো ভারতের মাটিতে প্রথম গোলাপি বলে দিনরাতের টেস্ট ম্যাচ খেলা হতে চলেছে। দর্শক ভর্তি স্টেডিয়ামে এই রকম একটি ঐতিহাসিক ম্যাচে রেকর্ড অর্জন করার মাহাত্ম্য কয়েকগুণ বেড়ে যাবে। ক্রিকেটপ্রেমীদের আশা বিরাট কোহলি এই ম্যাচে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ৫০০০ রান করার কৃতিত্ব অর্জন করবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026