খেলা

আর মাত্র ১৩৩ রান, একদিনের ম্যাচে শচীনের রেকর্ড ভাঙতে চলেছে বিরাট কোহলি

ভারত অধিনায়ক বিরাট কোহলি তার ওয়ানডে ক্যারিয়ারে ১২,০০০ রানের লক্ষ্যে পৌঁছানোর মাত্র ১৩৩ রান দূরে দাঁড়িয়ে আছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তা করতে পারেন কোহলি। ক্যারিয়ারে কোহলি এখন পর্যন্ত ২৩৯ টি ইনিংস খেলেছেন যার অর্থ এই সিরিজে যদি তিনি ১২,০০০ রানের গন্ডি অতিক্রম করতে পারেন তবে তিনি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে একদিনের ক্রিকেটে দ্রুততম ১২,০০০ রান সংগ্রহকারী হয়ে উঠবেন।

তেন্ডুলকর এই লক্ষ্যে পৌঁছতে ৩০০ ইনিংস নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ৩১৪ ইনিংসে ১২,০০০ ওয়ানডে রান অর্জন করে বর্তমানে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এবং শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা ৩৩৬ ইনিংসে তা করেছেন এবং তালিকায় বর্তমানে তৃতীয়। বর্তমানে কোহলি খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে ঘরের মাঠে খেলার সুযোগকে তিনি কাজে লাগাতে চাইবেন এবং এটি তার ফর্মে ফেরার সুবর্ণ সুযোগ।

আরও পড়ুন : প্রথম একদিনের ম্যাচে বেশ কিছু পরিবর্তন ভারতীয় দলে, এই ১১ জন নামতে পারে মাঠে

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফর কোহলির একদমই ভালো যায়নি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোহলির সর্বোচ্চ স্কোর ৫১ এবং তিনি অন্য দুটি ম্যাচে ১৫ ও ৯ রান করেছিলেন। পরের দুই ম্যাচের টেস্ট সিরিজে কোহলি ২, ১৯, ৩ এবং ১৪ রান করেছিলেন এবং ভারত সিরিজটি ২-০ ব্যবধানে হেরেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি বৃহস্পতিবার ধরমশালায় খেলা হবে তারপরে রবিবার লখনউতে দ্বিতীয় ওয়ানডে হবে। চূড়ান্ত ওয়ানডে ম্যাচটি হবে ১৮ মার্চ কলকাতায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026