খেলা

Dhoni-Kohli: ২২ গজে ফের মিলন মাহি-চিকুর, ধোনির কথা শুনে হেসে লুটিয়ে পড়লেন কোহলি! ভাইরাল ভিডিও

এভাবেও বন্ধুত্ব ধরে রাখা যায়! খেলার মাঠে তার জ্বলন্ত উদাহরণ দিলেন ভারতের প্রাক্তন দুই অধিনায়ক। গতকাল চেন্নাইয়ের ঘরের মাটিতে বিরোধীদল হিসেবে উপস্থিত ছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আর সেখানে মহেন্দ্র সিং ধোনির সামনে পরাজয় ঘটেছে বিরাট কোহলির। খেলার মাঠে চির প্রতিদ্বন্দ্বী হলেও খেলার শেষে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির মধ্যকার যে কতটা ভালো সম্পর্ক রয়েছে তা আরও একবার দেখল ক্রিকেট বিশ্ব।

গতকাল চিন্নাস্বামী স্টেডিয়ামে এক রোমাঞ্চকর মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংসের উত্তেজনা পূর্ণ ম্যাচ। গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দুটি দলের পক্ষ থেকেই চার-ছক্কার ফুলঝুরি উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা। তবে ম্যাচ শেষে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির সাক্ষাৎকার দৃষ্টি আকর্ষণ করেছে ক্রিকেটপ্রেমীদের। খেলার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনির সাথে সাক্ষাৎ করেন বিরাট কোহলি।

দুই কিংবদন্তির সাক্ষাতের সেই ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে মহেন্দ্র সিং ধোনির সাথে কথোপকথনে ব্যস্ত থাকতে দেখা গেছে বিরাট কোহলিকে। ভিডিওতে দেখা গেছে, মহেন্দ্র সিং ধোনির কথা শুনে হেসে গড়িয়ে পড়ছেন বিরাট কোহলি। দুই কিংবদন্তির মিলনের এই ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ইতিমধ্যে লক্ষাধিক ভিউয়ের পাশাপাশি হাজার হাজার কমেন্ট অর্জন করে নিয়েছে। একজন নেট ব্যবহারকারী লিখেছেন,’যে যেমন বিরাট কোহলি তার সাথে ঠিক তেমন ব্যবহার করেন। ব্যবহার ফিরিয়ে দিতে বিরাটের জুড়ি মেলা ভার।’


আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালোর। ফলে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে চেন্নাই সুপার কিংস। বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথমেই তারকা ক্রিকেটার বিরাট কোহলির উইকেট হারায় ব্যাঙ্গালোর। ডুপ্লেসিস এবং গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে দুর্দান্ত ইনিংসের সুবাদে জয়ের খুব কাছে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। তবে মহেন্দ্র সিং ধোনির মস্তিষ্কে আটকা পড়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৮ রানে শেষ হয় বিরাট কোহলিদের ইনিংস।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026