খেলা

Virat Kohli: নিরামিষভোজী হয়েও ‘পোকা ভাজা’ খেয়েছেন বিরাট কোহলি! নিজেই করলেন সত্য উদঘাটন

ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। যদিও চলমানরত বর্ডার-গাভাস্কার ট্রফিতে এখনো পর্যন্ত তার ব্যাট কথা বলেনি, তবে সিরিজের বাকি থাকা দুটি ম্যাচে তিনি বিধ্বংসী পারফরমেন্স করবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুটি ম্যাচে জয়লাভের পর মোটের উপর খোশ মেজাজে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আর সেই জন্য নিজের স্মৃতিচারণে এমন একটি তথ্য তিনি প্রকাশ করেছেন, যা তার কোটি কোটি ফ্যানেরও অজানা ছিল।

এ কথা কারোর অজানা নয় যে, বিরাট কোহলি নিজের ফিটনেস ধরে রাখার জন্য কঠিন ডায়েটের মধ্যে থাকেন। শুধু তাই নয়, তিনি একজন নিরামিষভোজীও বটে। তবে এদিন এক প্রচালনামূলক অনুষ্ঠানে এসে তিনি বলেন, ভুলবশত একবার ‘পোকা ভাজা’ খেয়েছিলেন তিনি। যা মালয়েশিয়াতে খেয়েছিলেন বলে জানান বিরাট কোহলি। তিনি বলেন,”না বুঝে ভুল করে কৃমি ভাজা খেয়ে ফেলেছিলাম। যা আর কখনো আমি খেতে চাই না।”

উল্লেখ্য, বিরাট কোহলির এমন মন্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপর ওই অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হয়, কোন জিনিসটি বিরাট কোহলি মোটেও খেতে চান না? এই প্রশ্নের জবাবে ভারতের প্রাক্তন অধিনায়ক মুচকি হাসি দিয়ে বলেন,”যেহেতু আমি নিরামিষভোজী, তাই আমি করলা খেতে মোটেই পছন্দ করি না। খাবারের মধ্যে এই জিনিসটাকেই আমি সবচেয়ে বেশি ঘৃণা করি।” ওই সাক্ষাৎকারে বিরাট কোহলিকে আরও জিজ্ঞাসা করা হয়, প্রিয় ছোলে ভাটুরে শেষবার কখন খেয়েছিলেন আপনি? এর জবাবে বিরাট কোহলি বলেন, “ছোলা-ভাটুরা খেয়েছি প্র তিন বছর আগে।”

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026