বহু প্রতীক্ষার অবসান। অবশেষে বাবা হলেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। আজ, সোমবার (Monday) একটি কন্যাসন্তানের (Baby Girl) জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ক্যাপ্টেন কোহলি নিজেই তাঁর বাবা এবং অনুষ্কার মা হওয়ার খবর টুইট করে সকলকে জানিয়েছেন।
মা ও সদ্যোজাত কন্যাসন্তান দুজনেই সুস্থ এবং ভাল আছেন বলে জানা গিয়েছে। এই ফুটফুটে কন্যাসন্তানের আগমনের কারণে কোহলি এবং শর্মা পরিবারে খুশির হাওয়া বইছে। শুভেচ্ছাবার্তায় ভাসছেন বিরুষ্কা। শুধু ক্রিকেট জগতে বা অভিনয় জগত নয়, তাদের অনুরাগীরাও তাদেরকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কা ও সাইফিনার মধ্যে কার সন্তান আগে হবে, তা নিয়ে কার্যত প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল করিনা কাপুর খান এবং অনুষ্কা শর্মার অনুরাগীদের মধ্যে। পৃথিবীর আলো না দেখা দুটি প্রাণকে নিয়ে প্রতিযোগিতায় মশগুল হয়েছিলেন অনেকেই। কিন্তু তাতে কর্ণপাত করেননি সাইফিনা এবং বিরুষ্কা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিরাট-অনুষ্কার পরিবারেই আগেই এল তাদের প্রথম কন্যাসন্তান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…