মা হতে চলেছেন অনুষ্কা শর্মা! ইনস্টাগ্রামে স্ত্রী অনুষ্কার বেবী বাম্পের ছবি দিয়ে গোটা দেশকে চমকে দিলেন ভারতীয় ক্রিকেট দলের ফার্স বয়।
সারপ্রাইজ দেওয়াই সম্ভবত লক্ষ্য ছিল বিরুষ্কা জুটির। এই কারণেই নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থেকেও এতদিন বেমালুম চেপে রেখেছিলেন তাঁরা। খানিকক্ষণ আগেই নিজের ইন্সটায় অনুষ্কার সঙ্গে হাস্যরত পোস্ট দিয়ে পরিবারে তৃতীয় সদস্যের আগমনের খবর জানান ভারতীয় ক্রিকেটের বর্তমান অধিনায়ক। সেই সঙ্গে আগামী বছরের জানুয়ারিতেই যে জন্ম নিতে চলেছে সন্তান, সেই সুখবরও প্রকাশ করেন বিরাট।
এই অপ্রত্যাশিত খুশির খবরে চমকে উঠেছে গোটা দেশ। লাইক আর শুভেচ্ছার কমেন্টে উপচে উঠছে বিরাটের ইন্সটা প্রোফাইল। বিরাটের পোস্টের উত্তরে তড়িঘড়ি শুভেচ্ছাও জানান যায় বলিউড স্টার বরুণ ধাওয়ান, ক্রিকেটার যুজবেন্দ্র চহল প্রমুখ।
উল্লেখ্য, সেলিব্রিটিদের মধ্যে অন্যতম সুখী দম্পতি হিসেবে পরিচিত বিরুষ্কা জুটি। দিন কয়েক আগেই অনুষ্কার সঙ্গে বিরাটের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়, যেখানে বিরাটের মোবাইলের দিকে চেয়ে হেসে লুটিয়ে পড়তে দেখা যায় অনুষ্কাকে। তখনও গোটা দেশ জানতে পারেনি তাদের জন্য অপেক্ষা করে রয়েছে এমন চমকপ্রদ সংবাদ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…