খেলা

IND vs NZ: কাল ১১ জনের দলে থাকবেন এই তরুন ক্রিকেটার, জানালেন ভারতীয় অধিনায়ক

নিউজিল্যান্ড সফরে একদিনের সিরিজ থেকে চোটের জন্য বাদ পড়েছেন রোহিত শর্মা তাই ভারত অধিনায়ক বিরাট কোহলি নিশ্চিত করেছেন যে প্রথম ভারতের হয়ে একদিনের ক্রিকেটে পৃথ্বী শ এর অভিষেক হতে চলেছে। শিখর ধাওয়ানের বদলি হিসেবে দলে এসেছিলেন পৃথ্বী এবং এখন প্রথম একদিনের ম্যাচে ইনিংস শুরু করবেন। পৃথ্বীর পাশাপাশি প্রথম ম্যাচে অভিষেক হতে পারে মায়াঙ্ক আগারওয়ালেরও।

ওয়ানডেতে রোহিতের বদলি হিসাবে মায়াঙ্ক আগরওয়ালকে নেওয়া হয়েছে। কোহলি প্রথম ওয়ানডের আগে সাংবাদিকদের বলেছেন, “দুর্ভাগ্যজনক যে রোহিত ওয়ানডে সিরিজের অংশ হতে পারছে না, দলে রোহিতের যে প্রভাব পড়েছে তা সবাই দেখতেই পাচ্ছেন। আশা করি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ওয়ানডে ক্রিকেটে পৃথ্বী অবশ্যই শুরু করতে চলেছে, কে এল মিডল অর্ডারে খেলবে। আমরা চাই যে তিনি মিডল অর্ডারে খেলতে অভ্যস্ত হয়ে উঠুন।”

আরও পড়ুন : ৫-০ সিরিজ হারের পর কিইউ দলে বড় ধাক্কা, দল থেকে ছিটকে গেলেন অধিনায়ক

ভারত অধিনায়ক চান অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের থেকে তাদের পারফরম্যান্সে আরও উন্নতি করা উচিত। কোহলি বলেছিলেন “আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুন সংঘর্ষপূর্ণ একটি একদিনের সিরিজ খেলেছি, যেখানে প্রথম ম্যাচটি হারার পর ২-১ ব্যবধানে সিরিজ জিতেছি আমরা। সেই সিরিজ থেকে অনেক আস্থা পেয়েছি এবং আমরা ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করব। আমাদের নিজস্ব পরিকল্পনায় বিশ্বাস রাখতে হবে, আমরা জানি নিউজিল্যান্ড হাল ছাড়বে না এবং আমাদেরও সে রকম ভাবে খেলতে হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026