খেলা

Virat Kohli: মাঠেই ভাংড়া নাচ বিরাট কোহলির, মুহূর্তেই ভিডিও ভাইরাল ইন্টারনেটে

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বর্তমানে ভারতীয় দল বাংলাদেশ সফরে ব্যস্ত রয়েছে। এই সফরে ওডিআই সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজ খেলবে ভারত। যদিও ওডিআই সিরিজে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে ভরাডুবি হয়েছে টিম ইন্ডিয়ার, তবুও নিয়ম রক্ষার ম্যাচে অর্থাৎ সিরিজের শেষ ম্যাচে ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান ওডিআই ক্রিকেটের একাধিক রেকর্ড ভেঙেছেন বিধ্বংসী ব্যাটিং করে। আজ চট্টগ্রাম আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ভারত। আর সেই ম্যাচেই শচীন টেন্ডুলকার,বীরেন্দ্র শেওয়াগ সহ রোহিত শর্মার রেকর্ড ভেঙেছেন ঈশান কিষান।

এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। বিগত দুটি ম্যাচে পরাজয়ের গ্লানি মুছে ফেলতে এদিন মরিয়া হয়ে ওঠে ভারতীয় ব্যাটিং লাইন আপ। ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান ফের ব্যর্থ হলে বিরাট কোহলির সাথে জুটি বাঁধেন ঈশান কিষান। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা ঈশান কিষান আজ নিয়ম রক্ষার ম্যাচে ডাক পেয়েছিলেন ভারতীয় একাদশে। আর ওডিআই ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম ম্যাচে ভেঙেছেন ভারতীয় ক্রিকেটের সমস্ত রেকর্ড।

এদিন বিরাট কোহলির সাথে জুটি বেঁধে ঈশান কিষাণ ২১০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ব্যক্তিগত ২১০ রানের পাশাপাশি তিনি বিরাট কোহলির সঙ্গে ২৯০ রানের বিশাল পার্টনারশিপ তৈরি করেন। আজকের ম্যাচে ওডিআই ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম ইনিংসে দ্বিশতরনের ইনিংস খেলার রেকর্ড নিজের নামে করে নিয়েছেন ঈশান কিষাণ।

শুধুমাত্র তাই নয়, ওডিআই ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ স্টাইক রেটে ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান এখন তিনি। ৮৫ বলে শত রান করা ঈশান কিষান ১২৬ বলেই করেছেন ডাবল সেঞ্চুরি। বাঁ-হাতি এই ব্যাটসম্যান মাত্র ১৩১ বলে খেলেছেন ২১০ রানের ধ্বংসাত্মক ইনিংস। তিনি ২৪টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারির সাহায্যে খেলেন তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি সম্পূর্ণ করেন। এদিকে ক্রিজে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এমন কাজ করেছেন যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। ঈশান কিষানের সম্মানে মাঠের মধ্যেই ভাংড়া নাচ শুরু করেন তিনি। এদিকে ঈশান কিশানের পাশাপাশি বিরাট কোহলিও আজ নিজের ক্যারিয়ারের ৭২ তম আন্তর্জাতিক শত রানের ইনিংস খেলেছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026