খেলা

Virat Kohli: সীমার মাত্রা অতিক্রম করলেন বিরাট কোহলি, মাঠে নামার পূর্বেই বড় শাস্তি দিল BCCI

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি বিগত তিন বছর ধরে ধারাবাহিক পারফরমেন্সে ফেরার জন্য নিজের সাথে লড়াই করছেন। ২০২২ সালের শেষ লগ্ন থেকে মোটের উপর ধারাবাহিকতায় ফিরেছেন বিরাট কোহলি। সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন আইপিএলের ১৬তম মেগা আসরেও। ইতিমধ্যে আইপিএলে ৫টি ম্যাচের মধ্যে ৩ ইনিংসে অর্ধশত রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে। খেলার মাঠে অত্যন্ত আগ্রাসী এই ব্যাটসম্যান বিরোধী দলের জন্য যে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন তা বলে দিতে হয় না।

তবে এবার সেই আগ্রাসী মনোভাবের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বড় শাস্তি পেলেন বিরাট কোহলি। জানা গেছে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে নিজের আচরণের সীমা অতিক্রম করেন রান মেশিন। আইপিএল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের ২.২ ধারার নিয়ম ভঙ্গ করেছেন। যার কারণে তাকে শাস্তির মুখে পড়তে হয়েছে।

সূত্রের খবর, ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি নিজেও ২.২ ধারা ভঙ্গের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তবে কোন আচরণের জন্য কোহলিকে জরিমানা করা হয়েছে তা স্পষ্ট করে বলা হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা অনুমান করছেন, শিবম দুবের আউটের পর কোহলির মাত্রাতিরিক্ত উদযাপনের কারণেই এই জরিমানা ধার্য করা হয়েছে।

যদি ম্যাচ প্রসঙ্গে বলি, তবে টসে হেরে প্রথমে ব্যাটিং করে চেন্নাই সুপার কিংস ২২৬ রানের পাহাড় গড়ে বিরাট কোহলিদের সামনে। তবে বিশাল রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ব্যাঙ্গালোরের। প্রথমেই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির উইকেট হারিয়ে বিপদে পড়ে আরসিবি। তবে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে চেন্নাই সুপার কিংসের সামনে মাত্র ৮ রানে পরাজয় স্বীকার করে নেয় বিরাট কোহলিরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026