খেলা

KL Rahul: রাহুলের বিয়েতে ২ কোটির BMW উপহার দিলেন কোহলি!

ভারতের তারকা ক্রিকেটার কে এল রাহুল সম্প্রতি বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২৩শে জানুয়ারি বলিউড পাড়ায় সংসার বেধেছেন রাহুল। খান্দালায় সুনীল শেঠির বাংলোতে দুজনের বিয়ের আসর বসেছিল। বিয়েতে একাধিক বলিউড জগতের অভিনেত্রী এবং অভিনেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রিড়া জগতের স্বনামধন্য খেলোয়াড়রা। ইতিমধ্যে এই জুটি আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, বলিউড অভিনেতা সুনীল শেঠি তার মেয়ের বিয়েতে ৫০ কোটি মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন।

শুধু বলিউড পড়া থেকে নয়, ক্রিকেট জগত থেকেও একাধিক উপহার পেয়েছে সদ্য বিবাহিত এই জুটি। জানা গেছে, ক্রিড়া জগত থেকে একাধিক খেলোয়াড়রা অমূল্য উপহার দিয়েছেন এই জুটিকে। জানা গেছে, কে এল রাহুল এবং আথিয়া শেঠি তাদের বিয়েতে তিনটি বহুমূল্যের গাড়ির পাশাপাশি একটি সুপার বাইক উপহার হিসেবে পেয়েছেন। জেনে নিন, কে এল রাহুলের উপহার পাওয়া তিনটি গাড়ির বিশেষত্ব।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘ভাইজান’ সলমন খান আথিয়াকে ১.৬৪ কোটি টাকার একটি অডি A8L মডেলের গাড়ি উপহার দিয়েছেন। এই গাড়িটি মাত্র ৫.৭ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে। এর সর্বোচ্চ গতি ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বিস্ফোরক ব্যাটসম্যান বিরাট কোহলি ২.১৭ কোটি টাকার একটি BMW গাড়ি উপহার দিয়েছেন। জানা গেছে, গাড়িটি একটি BMW 7 সিরিজ। গাড়িটি ৫.৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে পারে। পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রাহুলকে ৮০,০০,০০০ টাকা মূল্যের একটি কাওয়াসাকি নিনজা বাইক উপহার দিয়েছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026