খেলা

সমর্থকদের উদ্দেশে বিরাট বার্তা দিলেন কোহলি, করলেন আবেগি টুইট

বিগত তিন বছর ধরে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। তবে তার ক্যারিয়ারে এতটা কখনো এতটা ব্যর্থতা আসেনি যতটা আইপিএল ২০২২-এ এসেছে। আইপিএলের মেগা আসর শুরু হওয়ার পূর্বে নিজের ইচ্ছায় অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। এরপর ফাফ ডু প্লেসিসের অধীনে আইপিএল খেলার সিদ্ধান্ত নেন তিনি। অধিনায়কত্ব ছেড়ে চাপমুক্ত ভাবে খেলতে চাইলেও শেষ পর্যন্ত ব্যর্থতা তার পেছন ছাড়েনি।

চলতি আইপিএলে ব্যাট হাতে একাধিক লজ্জার রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ফলশ্রুতিতে প্রত্যাশামতো বিভিন্ন মাধ্যমে কঠোরভাবে সমালোচিত হয়েছেন তিনি। তবে আইপিএলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে হেরে সমর্থকদের উদ্দেশ্যে বিদায়ী বার্তা দিতে ভোলেননি কিং কোহলি। তিনি এক টুইট বার্তায় লেখেন,”কখনও কখনও আপনি জিতেন, এবং কখনও কখনও আপনি পারেন না, কিন্তু আপনারা ১২তম ম্যান আর্মি, আপনারা দুর্দান্ত ছিলেন, সর্বদা আমাদের প্রচারাভিযান জুড়ে আমাদের সমর্থন করেছেন। আপনারাই ক্রিকেটকে স্পেশাল করে দেন। শেখা কখনই থেমে থাকে না।”

তাছাড়া টুর্নামেন্ট শেষ করেই টিম ম্যানেজমেন্ট এবং কর্মকর্তাদের শুভেচ্ছা জানাতে ভোলেননি কিং কোহলি। তাদের উদ্দেশ্য একটি টুইট বার্তায় তিনি লিখেছেন,”ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ ও ফ্র্যাঞ্চাইজির সকল সদস্যকে অনেক ধন্য়বাদ। পরের মরশুমে দেখা হবে।”

চলতি আইপিএলে শেষ ম্যাচে মাত্র ৭ রান করে সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি। এরপর অবশ্য সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার অন্ত ছিল না। ১৬ ম্যাচে করেছেন মাত্র ৩৪১ রান। সঙ্গে রয়েছে মাত্র দুটি অর্ধ শতরান। গড় ২২.৭৩। স্ট্রাইক রেট ১১৫.৯৯। তাছাড়া চলতি আইপিএলে গোল্ডেন ডাক পাওয়ার হ্যাটট্রিক করেছেন তিনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026