আইপিএলের মেগা আসর বর্তমানে জমে উঠেছে। দিল্লি এবং হায়দ্রাবাদ ব্যতীত প্রত্যেকটি দলের কাছে সুযোগ রয়েছে চলতি আইপিএলে সুপার ফোরে পৌঁছানোর। যদিও সেই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে গুজরাট টাইটান্স। একটি ম্যাচ বাকি থাকতেই চলতি আইপিএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে দলটি। তবে প্লে-অফের বাকি চিত্রটা কি হবে, তা নিয়ে ভবিষ্যৎবাণী করা একপ্রকার দুঃসাধ্য হয়ে পড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের জন্য।
আইপিএলের প্লে-অফের চিত্রটা যখন অস্বচ্ছ, তখন ভারতের এক তরুণ ক্রিকেটারকে নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী করলেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। এ কথা কারোর অজানা নয় যে, বিরাট কোহলি বর্তমান বিশ্বের সবচেয়ে সফলতম ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। এমনকি বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেকটি সদস্যের চেয়ে রানের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। পাশাপাশি ব্যক্তিগত শতকের তালিকায় তার ধারের পাশে নেই বর্তমান বিশ্বের কোন ব্যাটসম্যান।
এবার ভারতের এই তারকা ক্রিকেটার আইপিএলে ভারতীয় তরুণ ক্রিকেটারের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে বিরাট ভবিষ্যৎবাণী করেছেন। আসলে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে গুজরাটের ওপেনার শুভমান গিলের দুর্দান্ত শত রানের ইনিংসের নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তার ছবি শেয়ার করেন বিরাট কোহলি। যেখানে বিরাট কোহলি লিখেছেন, ‘সম্ভাবনা আছে, আবার গিল আছে। এগিয়ে যান এবং পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দিন।’ আমরা আপনাদের জানিয়ে রাখি, ওই ম্যাচে হায়দ্রাবাদের শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে ৫৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন গিল। মূলত ওই ম্যাচটি গিলের শত রানের জন্য জিতে যায় গুজরাট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…