খেলা

IND vs ENG: ধাক্কা ভারতীয় শিবিরে, ইংল্যান্ডে পৌঁছে করোনা আক্রান্ত বিরাট কোহলি

১লা জুলাই থেকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টে মাঠে নামবে ভারত। তবে যে কারণে ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান রক্ত টেস্ট সিরিজ ছেড়ে দেশে ফিরেছিল ভারতীয় দল ঠিক যেন ঘুরেফিরে তেমনি পরিস্থিতি আসতে চলেছে রোহিত বাহিনীর সামনে। এর কারণ অবশ্য কোভিড-১৯। ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমানোর পূর্বে করোনা আক্রান্ত হয়েছেন ভারতের সেরা টেস্ট অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। ফলশ্রুতিতে ইংল্যান্ডের বিমানে চাপতে পারেননি তিনি।

এবার আরো একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই রীতিমতো দুশ্চিন্তা ছড়িয়েছে ভারতীয় দলে। ভারতীয় দলের ব্যাটিং কিং বিরাট কোহলি নাকি করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছুটি পেতেই মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ইংল্যান্ডে পৌঁছেই করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। দলের সঙ্গে দিব্যি অনুশীলন চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার থেকে ভারতীয় দল লেস্টারশায়ারের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে। সেই প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। অর্থাৎ পুরোপুরি সুস্থ বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার মজবুত করতে পুরোপুরি প্রস্তুত। গত মঙ্গলবার লেস্টারশায়ারের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছিল, যেখানে প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনে সতীর্থদের উদ্দীপ্ত করছেন বিরাট কোহলি।

২০২১ সালে বিরাট কোহলির নেতৃত্বে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে গিয়েছিল ভারতীয় দল। সিরিজের প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হলেও শেষ ম্যাচের পূর্বে বাধ্য হয়ে দেশে ফেরে ভারতীয় দল। চলতি সফরে সিরিজের সেই শেষ ম্যাচ খেলতে ১ জুলাই থেকে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবেন রোহিত শর্মারা। বর্তমানে ভারত উক্ত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026