খেলা

দেখুন বিরাট কোহলির নজিরবিহীন রেকর্ড!

দলের স্বার্থে ডিক্লেয়ার না করলে শুক্রবার ভারত অধিনায়ক বিরাট কোহলির ৩০০ রানটাও হয়তো করা হয়ে যেত। দলের স্বার্থে কার্যত এদিন তিনি ৩০০ রানের হাতছানি ত্যাগ করেন। তবে ২৫৪ রানে অপরাজিত অবস্থায় তিনি ইনিংস ডিক্লেয়ার করেন। তিনি যে সত্যিই রান মেশিন আরও একবার প্রমাণ দিলেন। এই দিনের রান তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রান। ৬ উইকেটে ৬০১ রানে ভারত ডিক্লেয়ার দেওয়ার পর এদিন দক্ষিণ আফ্রিকা ৩উইকেট খুইয়ে ৩৬রান করেছে।

বিরাট কোহলি গতকাল পুনে টেস্টের দ্বিতীয় দিনে বহু তারকাদের পেছনে ফেলে কয়েকটি নজিরবিহীন রেকর্ড গড়লেন। দেখে নিন তারা গোটা কয়েকটি রেকর্ড:

১) অধিনায়ক হিসেবে ৮ বার ১৫০ -র বেশি করেছিলেন ব্র্যাডম্যান। তাকে পেছনে ফেলে ৯ বার ১৫০-র বেশি রান করলেন ভারত অধিনায়ক।

২) টেস্টে সচিনের ঠিক পরের স্থানেই বিরাট। টেস্টে সচিনের ৫১ শতরান নিয়ে প্রথম স্থানে। তার ঠিক পেছনে বিরাট। বিরাটের সংগ্রহ ২৬ টি শতরান।

৩) বিরাট ভারতীয়দের সাত হাজার রানের ক্লাবে ঢুকে পড়লেন।

৪)অধিনায়ক হিসেবে অপরাজিত ২৫৪ রান বিরাটের সবচেয়ে বড় স্কোর হল ৷ এর আগে বিরাটের সংগ্রহে ছিল ২৪৩ রান।

৫) অধিনায়ক হিসেবে ৫০ টি ইনিংসে ১৯ টি শতরান করে ফেললেন কোহলি, এর আগে শুধু অধিনায়ক হিসেবে ৭৭ ইনিংসে ১৯ টি শতরান রিকি পন্টিংয়ের ছিল।

৬) অধিনায়ক হিসেবে ৪০ টি শতরান বিরাট কোহলির ৷ তার সামনে রয়েছেন শুধু অস্ট্রেলিয়ার ৪১ টি শতরান নিয়ে রিকি পন্টিং।

বিরাট সমর্থকরা মনে করেন বিরাট বড় বড় তারকাদের সমস্ত রেকর্ড ভেঙে একের পর এক নজিরবিহীন রেকর্ড গড়ে তার নাম ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে দেবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে ভারত সহ গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026