খেলা

Virat Kohli: আলিবাগে নির্মিত হচ্ছে কোহলি-অনুষ্কার স্বপ্নের বাড়ি! মিলবে বিশ্বসেরা স্থাপত্যের নিদর্শন

ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বিধ্বংসী ব্যাটসম্যান বিরাট কোহলি সম্প্রতি সংবাদ শিরোনামে রয়েছেন তার ব্যক্তিগত কারণে। চলমানরত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সুযোগ কাজে লাগিয়ে নিজের স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আলিবাগে নির্মিত হবে বিরাট কোহলির অট্টালিকার ন্যায় প্রাসাদ। সূত্রের খবর অনুযায়ী, বিশ্বসেরা স্থাপত্য শিল্পের নিদর্শন থাকবে বিরাট কোহলির স্বপ্নের বাড়িতে।

আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে বিরুষ্কা জুটি থাকেন ওরলির ওমকার অ্যাপার্টমেন্টের ৩৬ তলায়। যে বিল্ডিংটি ১৯৭৩ সালে নির্মাণ করা হয়েছিল। ৩৬ তলায় ৭০০০ স্কোয়ারফিটের ফ্ল্যাটে বিরাট কোহলিদের রয়েছে চারটি বেডরুম। টেরেস গার্ডেন ও ব্যক্তিগত জিম ছাড়াও রয়েছে স্টেট-অফ-দ্য আর্ট অ্যামেনিটিস। তবে এবার আর কোটি কোটি টাকা দিয়ে ভাড়ার ফ্ল্যাটে থাকবেন না। থাকবেন তাঁর স্বপ্নের বাড়িতে। ওরলি থেকে সড়ক পথে প্রায় সাড়ে তিন ঘণ্টা দূরে আলিবাগ। মহারাষ্ট্রের এই উপকূলবর্তী শহরেই তৈরি হচ্ছে বিরাটের লাক্সারি ভিলা। আর এই কাজের গুরুদায়িত্ব পড়েছে লাক্সারি ওয়েলনেস লাইফস্টাইল কোম্পানি আভাস ওয়েলনেসের উপর।

সম্প্রতি বিরাট কোহলির তরফ থেকে তার ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সংস্থার সিইও আদিত্য কিলাচাঁদের সঙ্গে বিরাট একটি ভিডিও শুট করেছেন। ভিডিওতে দেওয়া ক্যাপশনে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি লিখেছেন, ‘বাড়ির নান্দনিকতা নিয়ে আমার আদিত্যর সঙ্গে প্রচুর আলোচনা হয়েছে। আদিত্য সত্যিই অসাধারণ রেসিডেন্সিয়াল কমিউনিটি বানাচ্ছে আমাদের জন্য। আলিবাগের আভাস লিভিংয়ে অসাধারণ পুল ডেক রয়েছে। ভিতরের সাজসজ্জা মন শান্ত করে দেওয়ার মতো। বাড়ির মধ্যে রয়েছে বিস্তৃত কক্ষ। আমি ঠিক যা যা চেয়ে ছিলাম, এই ভিলা ঠিক সেই সব রাখতে চলেছে আদিত্য।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026