খেলা

কোহলির বিরাট ব্যাটিং বিপর্যয়, ২০১৭ সালের পর টেস্টে ব্যাটিং গড় নামল ৫০-এর নিচে

শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যর্থতার পর দীর্ঘ পাঁচ বছরের ধারাবাহিকতা ভাঙলেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে ব্যাটিং গড় নেমে গেল পঞ্চাশের নিচে। ক্রিকেট ইতিহাসে একমাত্র তিনিই ক্রিকেটের তিন ফরম্যাটে ৫০ ঊর্ধ্ব গড় রান করার রেকর্ড নিজের নামে রেখেছিলেন। তবে শ্রীলংকার বিরুদ্ধে ব্যর্থতার পর সেই রেকর্ডে আকাশ-পাতাল ফারাক দেখল ক্রিকেট বিশ্ব।

আপনাদের জানিয়ে রাখি, টেস্টে ৫০ গড় বজায় রাখতে হলে বিরাটকে শ্রীলংকার বিরুদ্ধে ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্ট ম্যাচের দুই ইনিংস মিলিয়ে অন্ততপক্ষে ৪৩ রান করতেই হতো। তবে কোহলি প্রথম ইনিংসে ২৩ ও দ্বিতীয় ইনিংসে ১৩ রান করে আউট হন। সুতরাং, দুই ইনিংস মিলিয়ে তাঁর সার্বিক সংগ্রহ ৩৬ রান। ফলে ১০১ টেস্টে তাঁর ব্যাটিং গড় কমে দাঁড়ায় ৪৯.৯৫-এ। শ্রীলংকার বিরুদ্ধে বিরাট কোহলি নিজের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলেছিলেন। ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ পর্যন্ত টেস্ট ক্রিকেটে তার ব্যাটিং গড় ছিল ৫০.৫০। তবে দ্বিতীয় ম্যাচে ব্যর্থতায় সেই সিংহাসনচ্যুত হলেন বিরাট।

উল্লেখ্য, এখনো পর্যন্ত ২৬০টি ওয়ান ডে ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৫৮.০৭। ৯৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৫১.৫০। দেশের হয়ে ব্যাট করতে নেমে তিন ফর্ম্যাটে কখনও কোহলির গড় ৫০-এর নীচে যায়নি। তবে এই প্রথমবারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির গড় পৌঁছালো পঞ্চাশের নিচে। এমনিতে বিগত আড়াই বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা ইনিংস খেলতে পারেননি বিরাট কোহলি। ৭২টি ইনিংস খেলে দেখা পাননি একটিও শতরানের। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে শতরানের ইনিংস খেলার পর এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটে ২৯ ইনিংসে ৮২৮ রান করেছেন কোহলী। বিগত কয়েক বছরে বিরাট কোহলির ব্যর্থ পারফরম্যান্স রীতিমতো হতাশায় ফেলেছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026