খেলা

ধোনির অবসরের পর আবেগঘন পোস্ট বিরাট কোহলির, জানুন মাহিকে নিয়ে কী লিখলেন

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আজ। অবসর নেওয়ার কিছু সময় পর বর্তমান অধিনায়ক এবং সতীর্থ বিরাট কোহলি তাকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। বিরাট কোহলি ধোনির সাথে তার ছবি দিয়ে ইনস্টাগ্রামে লেখেন, সমগ্র বিশ্ব তোমার কৃতিত্ব দেখেছে, আমি তোমার মধ্যে একজন মানুষকে দেখেছি।

কোহলি তাঁর পোস্টে লিখেছেন, “প্রত্যেক ক্রিকেটারকেই একদিন অবসর নিতে হয়, কিন্তু যখন খুব কাছের কেউ এই সিদ্ধান্ত নেয় তখন তাতে অনেক বেশি ইমোশন জড়িয়ে থাকে। মাহি ভাই তুমি দেশের জন্য যা করেছো তা সকলে মনে রাখবে, কিন্তু আমি তোমার কাছ থেকে যে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালবাসা পেয়েছি তা সারাজীবন আমার মনে থাকবে। সমগ্র বিশ্ব যখন তোমার কৃতিত্ব দেখবে, তখন আমি তোমাকে একজন ব্যক্তি হিসাবে জানতে পেরেছি। সমস্ত কিছুর জন্য ধন্যবাদ অধিনায়ক।”

ধোনির পাশাপাশি একসময় তার সতীর্থ জাতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান সুরেশ রায়নাও অবসর নেন আজ। বিরাট কোহলির পাশাপাশি একাধিক প্রাক্তন, বর্তমান ক্রিকেটাররা দুই ক্রিকেটারের অবসর গ্রহণে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026