খেলা

Virat Kohli: বার্ষিক উপার্জন ১৭৫ কোটি টাকা! ১,০০০ কোটির গণ্ডি পার করলেন কোহলি

বিশ্ব ক্রিকেটে যদি ৩ জন সেরা ব্যাটসম্যানের তালিকা তৈরি করা হয়, তবে নিঃসন্দেহে সেই তালিকায় স্বর্ণখরে লেখা থাকবে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির নাম। ক্রিকেটের এমন কোন শাখা নেই, যেখানে ব্যাট হাতে সফল হননি বিরাট কোহলি। ফলে আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় একটি ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই তাকে নিয়ে প্রতিনিয়তই হাজার হাজার প্রশ্নের সৃষ্টি হয় ক্রিকেটপ্রেমীদের মনে। যেখানে অতি সাধারণ প্রশ্ন হিসেবে লিপিবদ্ধ হয়, কত টাকার মালিক বিরাট কোহলি? কিভাবে এত টাকা উপার্জন করেন তিনি? কোথায় বা টাকা খরচ করেন ব্যাটিং মাস্টার?

আজ আমরা এই নিবন্ধে বিরাট কোহলি সম্পর্কে অজানা সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি। ভারতের অধিনায়কত্ব ছাড়লেও বিরাট কোহলি এখনও অব্দি টিম ইন্ডিয়ার সবচেয়ে হাই-পেইড খেলোয়ার। বছরে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে ৭ কোটি টাকা পেয়ে থাকেন বিরাট কোহলি। এছাড়া টেস্ট ম্যাচ পিছু ১৫ লক্ষ, এক দিনের ম্যাচ পিছু ৬ লক্ষ এবং টি-টোয়েন্টি ম্যাচ পিছু ৩ লক্ষ টাকা করে পান কিং কোহলি। তাছাড়া ভারতীয় প্রিমিয়ার লিগে একটি মরশুম খেলার জন্য ১৫ কোটি টাকা পেয়ে থাকেন তিনি।

তবে বিরাট কোহলির আসল উপার্জন ক্রিকেট থেকে নয় বরং বিজ্ঞাপন থেকে আসে। তিনি প্রতিটি বিজ্ঞাপন পিছু ৭-৮ কোটি টাকা পর্যন্ত পেয়ে থাকেন। শুধু তাই নয়, ২৬টি কোম্পানির স্পন্সরশিপ এবং ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কোটি কোটি টাকা উপার্জন করেন তিনি। জানলে অবাক হবেন, ইনস্টাগ্রামে এক একটি পোস্ট পিছু ৭-৮ কোটি টাকা উপার্জন করেন তিনি। এছাড়া টুইটারে পোস্ট পিছু প্রায় ২ কোটি টাকা উপার্জন করেন বিরাট কোহলি।

ভারতীয় এই ক্রিকেটারের নিজস্ব ব্যবসা সম্পর্কে বলি, তবে এই মুহূর্তে বিরাট কোহলির পাঁচটি স্টার্ট-আপ রয়েছে। যার মধ্যে দু’টি নামী রেস্তরাঁ, ২টি বস্ত্রবিপণী রয়েছে এবং ছোটদের জামাকাপড়ের একটি দোকানও রয়েছে। সব মিলিয়ে বিরাট কোহলির এই মুহূর্তে বার্ষিক আয় প্রায় ১৭৫ কোটি টাকা। যদি বিরাট কোহলির মোট সম্পত্তির কথা বলি তবে জানলে অবাক হবেন, বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ১,০০০ কোটি টাকার বেশি!

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026