বিনোদন

বলিউডের মাদক যোগে নাম লেখালেন আরেক হাই প্রোফাইল পরিবারের সদস্য

গত বুধবার রণবীর সিংহ, রণবীর কপূর, ভিকি কৌশল এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মাদক ব্যবহারের অভিযোগ এনেছিলেন কঙ্গনা রানাউত। বলিউডের এই অভিনেত্রী বারংবার জানিয়েছেন যে বলিউডের যেকোনো হাউস পার্টিতে মাদকের যথেচ্ছ ব্যবহার হয়, এমনকি তাঁকেও প্রথম দিকে মাদক সেবন করানো হয়েছিলো। নিজের জীবনের ভয়ঙ্কর কালো দিক তুলে ধরেছিলেন কঙ্গনা। কিন্তু এরপরেও বিতর্ক পিছু হটেনি। শুনতে হয়েছে নিন্দা, এমনকি ফোনেও হুমকি পেয়েছেন। যার জেরে কঙ্গনা মুম্বাইকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বলেছিলেন এবং মুম্বাই পুলিশকে মুভি মাফিয়া বলতেও ভয় পাননি। এবারে এই অভিনেত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন দলীপ।

এর আগেও সরব হয়েছিলেন অধ্যয়ন সুমন। কঙ্গনার এই কো-স্টার স্পষ্ট জানান কঙ্গনা ও তাঁর ড্রাগসের নেশার কথা৷ ২০১৬ সালে এক সাক্ষাৎকারে অধ্যয়ন সুমন জানিয়েছিলেন, কঙ্গনা রানাওয়াত তাঁকে কোকেন খাওয়ানোর চেষ্টা করেছিলেন ৷ এমনকী, অধ্যয়ন না করাতে নাকি কঙ্গনা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতেন নিয়মিত। এবারে মুখ খুললেন অভিনেতা দলীপ তাহিল। তাঁর মতে, কঙ্গনার এধরনের পরামর্শ দেওয়ার আগে তাঁর নিজেরই ড্রাগ-টেস্ট করানো উচিত। এদিন দলীপ তাহিল এও জানিয়েছেন, শুধু বলিউডকে নিয়ে চর্চা হওয়া মানে টিআরপি বাড়ানো। কিন্তু তাতে প্রকৃত সমস্যার সমাধান হবে না।

উল্লেখ্য, কিছুদিন আগেই কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে সান্ডালহুড ড্রাগ স্ক্যান্ডাল-এ (Sandalwood Drug Scandal) জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে নারকোটিক্স। এবারে এই ড্রাগ স্ক্যান্ডালে উঠে আসছে বলিউডের এক হাই প্রোফাইল পরিবারের সদস্যের নাম। তিনি হলেন বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য আলভা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026