টেক বার্তা

গ্রাহকের জন্য বিশেষ সুবিধা আনলো ভোডাফোন-আইডিয়া

করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউনে গৃহবন্দী গোটা দেশ। বাড়িতে বেরোতে পারছেন না মানুষ। এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার্থে অন্যান্য টেলিকম সংস্থার মতো ভোডাফোন-আইডিয়াও নিয়ে এলো নতুন একটি সুবিধা।

যে সমস্ত গ্রাহকেরা ফিচার ফোন ব্যবহার করেন তাদের ১০ টাকা করে টকটাইম দেবে এই সংস্থা। বিশেষ করে কম আয়ের গ্রাহকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয় আগামী ১৭ই এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে বৈধতা অর্থাৎ যদি কোনো প্ল্যানের বৈধতা শেষ হয়ে যায় তবুও তারা কলের সুবিধা পাবেন। খুব শীঘ্রই এই সুবিধাগুলি উপলব্ধ করা হবে বলে তারা জানিয়েছে।

ভোডাফোনের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, তাদের প্রায় এক কোটি গ্রাহক ফিচার ফোন ব্যবহার করেন। এই গ্রাহকদের ১০ টাকার টকটাইম এবং এসএমএস এর সুবিধা দেওয়া হবে। করোনা সংক্রমণের ফলে দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার ফলে অসুবিধায় পড়েছেন বহু গরীব মানুষ। এই মুহুর্তে যাতে তারা পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রাখতে পারেন তার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026