টেলি কমিউনিকেশন সংস্থা ভোডাফোন আইডিয়া এই সপ্তাহের শেষের দিকে কেন্দ্র সরকারের কাছে তাদের বকেয়া ৩৫ লক্ষ কোটি টাকা (৪৯০ মিলিয়ন ডলার) দেবে, সংস্থার পক্ষ থেকে এমনই জানানো হয়েছে সোমবার। মনে করা হচ্ছে যে, ভোডাফোন আইডিয়া তার বকেয়া অর্থ পরিশোধের কারণে আর্থিক সঙ্কটকে ছাড়িয়ে যেতে পারে। তবে অচিরেই সেই সঙ্কট তারা কাটিয়ে উঠতে পারবে বলে মনে করা হচ্ছে। মুম্বাইয়ের মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেসের প্রধান গবেষক সিদ্ধার্থ খামেক বলেছেন, ‘যদিও ভোডাফোন লাভজনক অবস্থানের উল্টোদিকে রয়েছে বলে উদ্বেগ দেখা দিয়েছে, তবু একটি ক্ষীণ আশা রয়েছে।’
সোমবার, সংস্থার এক আইনজীবী জানান, ২১ শে ফেব্রুয়ারির মধ্যে ভোডাফোন আইডিয়া সরকারকে তাদের বকেয়া ৩৫ লক্ষ কোটি টাকা মিটিয়ে দেবে। বিষয়টি এখনও আদালতে বিচারাধীন থাকায় আইনজীবী নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেন।প্রসঙ্গত, পূর্বের রায় কার্যকর করতে ব্যর্থ হওয়ার জন্য দেশের শীর্ষ আদালত সংস্থা ও কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলে গত সপ্তাহে ভারত সরকার টেলিকম সংস্থাগুলিকে অবিলম্বে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেয়।
আরও পড়ুন : ১ লা এপ্রিল থেকে শুরু জাতীয় নাগরিক পঞ্জিকরণ প্রক্রিয়া, প্রথম নামভুক্ত করবেন দেশের রাষ্ট্রপতি
ব্রিটেনের ভোডাফোন গ্রুপ পিএলসি’র ভারতীয় ইউনিট এবং ভারতীয় শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার আইডিয়া সেলুলারের মধ্যে একটি আলোচনার পর ভোডাফোন আইডিয়া জানিয়েছে, তাদের বোর্ড সরকারকে ২৫ লক্ষ কোটি টাকা প্রদানের অনুমোদন দিয়েছে, যা সপ্তাহের প্রথম দিকেই মিটিয়ে ফেলা হবে। সপ্তাহের শেষ দিকে এসে আরও ১০ লক্ষ কোটি টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে এই সংস্থা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…