Mercedes-Audi ভুলে যাবেন, এই বিলাসবহুল SUV আপনাকে পাগল করে তুলবে, জানুন গাড়ির দাম

আপনি যদি বিলাসবহুলের পাশাপাশি একটি নিরাপদ গাড়ি কিনতে চান, তাহলে আপনি কোন গাড়িটি বেছে নেবেন? অনেকে হয়তো বলবেন মারুতি, কিংবা টাটা কোম্পানির নাম। তবে, এরকম কিন্তু না। সব গাড়ির জন্য এটা একরকম হয়না। তাই আমরা আপনাকে এমন একটি কোম্পানির সবচেয়ে বিলাসবহুল গাড়ির সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যার নাম নিরাপত্তার দিক থেকে শীর্ষে আসে। আমরা ভলভো কোম্পানির একটি গাড়ির সম্পর্কে কথা বলছি, যে গাড়িটি নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। কোম্পানির ফ্ল্যাগশিপ SUV Volvo XC90 হলো সেই গাড়িটি, যার বৈশিষ্ট্যগুলি আপনাকে রীতিমতো পাগল করে তুলতে পারে।

চলুন প্রথমে এই গাড়ির ডিজাইন দিয়ে শুরু করে। এই নতুন গাড়িটি প্রথম লুকেই একেবারে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। এই গাড়িতে একটি লাক্সারি লুক দেওয়া হয়েছে। এই গাড়িটিতে অটোমেটিক এলইডি হেডলাইট দেওয়া হয়েছে। এছাড়াও এই গাড়িতে টি শেপের DRL দেওয়া হয়েছে যা থরের হ্যামারের মতো দেখতে। এই এসইউভি গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২৩৮ মিলিমিটার। এছাড়াও এই গাড়িতে নতুন সাসপেনশন ফিচার দেওয়া হয়েছে এবং অতিরিক্ত বুট স্পেস দেওয়া হয়েছে, যার ফলে আপনার এই গাড়িতে বসতে কোনরকম অসুবিধা হবে না।

এই গাড়িতে দুর্দান্ত অডিও সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে ৯ ইঞ্চি অ্যান্ড্রয়েড টাচ স্ক্রীন ডিসপ্লে। এর মাধ্যমে আপনি গুগল প্লে স্টোর অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও, ম্যাট ফিনিশ এয়ার বেন্ট, ক্রিস্টাল গিয়ার সিলেক্টর এবং ইঞ্জিন স্টার্ট স্টপ বাটনের মত ফিচার রয়েছে। এছাড়াও এই গাড়িতে দেওয়া হয়েছে একটি প্যানারমিক সান রুফ। সুরক্ষার ব্যাপারে বলতে গেলে এই গাড়িতে ৭টি এয়ার ব্যাগ, হুইপপলেস প্রটেকশন, ৩৬০ ডিগ্রী ক্যামেরা, হিল হোল্ড এবং পার্ক অ্যাসিস্ট সিস্টেম রয়েছে। এছাড়াও পিছন দিকের সিট আরামদায়ক করার জন্য দারুন কাপ হোল্ডার ও আর্ম রেস্ট দেওয়া হয়েছে।

ইঞ্জিন এবং পারফরমেন্সের ব্যাপারে বলতে গেলে এই গাড়িতে ২.০ লিটার চার সিলিন্ডার পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে, যেটি একটি মাইল্ড হাইব্রিড সিস্টেমের সাথে যুক্ত। এই ইঞ্জিনটি ২৯৬ bhp শক্তি এবং ৪২০ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনটি ৮ স্পীড অটোমেটিক গিয়ার বক্স এর সাথে যুক্ত। এছাড়াও এই গাড়িতে আপনি পাবেন দুর্দান্ত থ্রটল রেসপন্স, যার মাধ্যমে আপনার ড্রাইভিং এক্সপেরিয়েন্স দারুন হবে। অফ রোড ড্রাইভিং আপনি করতে পারেন খুব সহজে। এছাড়াও এই ইঞ্জিনের নয়েজ ক্যান্সলেশন এর উপরে ভাল কাজ করা হয়েছে। ভারতে এই গাড়ির খুব একটা বেশি ভেরিয়েন্ট পাওয়া যায় না। ভারতের বাজারে শুধুমাত্র এই গাড়িটির B6 Ultimate ভার্সন শুধুমাত্র পাওয়া যায়। এই গাড়িটির দাম ৯৮.৫০ লক্ষ টাকা। তাই যারা লাক্সারি গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে চলেছে। Audi Q7, Mercedes-Benz GLS, BMW X7 গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করবে ভলভো কোম্পানির এই গাড়িটি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026