নিউজ

ভোটার আইডি এবং আধার কার্ড সম্পর্কিত এই কাজটি অবিলম্বে শেষ করুন, অন্যথায় সমস্যা হতে পারে

দেশে ভোটার আইডি বাধ্যতামূলকভাবে ভোট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ভোটার আইডি কার্ড আপনি পরিচয়পত্র হিসাবেও ব্যবহার করতে পারেন। তাই এই কার্ড ভারতের সাধারণ মানুষের জন্য ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। ভোটার আইডি ছাড়াও, পরিচয়পত্র হিসাবে দেশে আধার কার্ডও ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দেশে অনেক পরিষেবা এবং সুবিধার সাথে আধার কার্ড লিঙ্ক করার বিষয়টা জরুরি এখন। পাশাপশি, ভোটার আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার প্রচারও শুরু হয়েছে জোরকদমে। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার মূল উদ্দেশ্য হল ভোটার আইডির কোনো ডুপ্লিকেট থাকলে সেগুলো নির্মূল করা।

ভারতের নির্বাচন কমিশন আধারের সাথে ভোটার আইডি লিঙ্ক করার জন্য একটি বিশেষ প্রচার শুরু করেছে। এখন সবাইকে ভোটার কার্ডের সঙ্গে তাদের আধার নম্বর লিঙ্ক করতে অনুরোধ করা হচ্ছে এবং নকল এন্ট্রিগুলি সরানোর জন্য 6B নামে একটি নতুন ফর্ম জারি করা হয়েছে কেন্দ্রের তরফে।

নির্বাচন কমিশনের কথা অনুযায়ী, এই উদ্যোগটি এমন ঘটনা চিহ্নিত করতে সাহায্য করবে যখন একই ব্যক্তির নাম একাধিক আসনে বা একই আসনে একাধিকবার নিবন্ধিত হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্র, লোকসভা নির্বাচনী আইন (সংশোধনী) বিল অনুমোদন করেছে, যাতে আধার এবং ভোটার আইডি কার্ড লিঙ্ক করা যায়।

তবে কিভাবে এই লিংক করবেন? সেটা করার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। চলুন জেনে নেওয়া যাক।

– প্রথমে জাতীয় ভোটার পরিষেবা পোর্টাল, NVSP.in-এর অফিসিয়াল পোর্টালে যান।

– আপনার NVSP অ্যাকাউন্টে লগ ইন করুন।
সাইন ইন করার পর “নির্বাচনী তালিকায় অনুসন্ধান করুন” এ যান।

-ভোটার আইডি খুঁজতে আপনার ব্যক্তিগত বিবরণ লিখুন।

– তারপর আপনার আধার বিবরণ লিখুন।

– আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি যাচাইকরণের সাথে পরিচয় প্রমাণীকরণ করুন।

-আপনার ভোটার আইডির সাথে আধার লিঙ্ক হয়ে গেলে আপনি একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন। তাহলেই আপনার কাজ শেষ হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026