Voter ID কার্ডে ভুল ছবি ছাপা হয়ে গেছে? জেনে নিন কিভাবে ঘরে বসে আপডেট করবেন

এখনকার দিনে ভারতে ভোটার আইডি কার্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এটা কিন্তু আপনার পরিচয় পত্র হিসেবে কাজ করে এবং অনেক সময় অন্যান্য পরিচয়পত্র থেকেও বেশি জরুরি হয়ে ওঠে এই ভোটার কার্ড। তবে অনেক সময় ভোটার আইডি কার্ডে ভুল ছবি ছাপা হয়ে যায়। এমন পরিস্থিতিতে আপনি যদি ফটো আপডেট করতে চান তাহলে বাড়িতে বসে কিভাবে এই ফটো আপডেট করতে পারবেন? অনেকেই কিন্তু এই অনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে পারেন না। অনেকে এমন আছেন যারা এই প্রক্রিয়া জানেন না এবং তারা সরকারি অফিসে ঘোরাঘুরি করতে শুরু করেন। কিন্তু খুব সহজেই অনলাইন এর মাধ্যমে কিন্তু ছবি আপডেট করা যায়। চলুন তাহলে আজকে সেটাই জেনে নেওয়া যাক।

অনলাইনে ফটো আপডেট করতে নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে আপনাকে

১. প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সেখানে ভোটার সার্ভিস ট্যাবে ক্লিক করুন।

২. ভোটার আইডি সংশোধনে ক্লিক করুন।

৩. এবার আপনার ভোটার আইডি নম্বর লিখুন অপেক্ষা করুন।

৪. যদি আপনার ভোটার আইডি নম্বর না থাকে তাহলে my voter ID number is not available অপশনে ক্লিক করুন।

৫. এবারে নেক্সট বাটনে ক্লিক করুন

৬. এবারে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য লিখতে হবে। এরপর আপনাকে ফটোতে ক্লিক করতে হবে এবং আপলোড ফটো বাটনে ক্লিক করতে হবে।

৭. ছবি আপলোড করার পর এবারে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনার কাজ হয়ে যাবে। আপনার আবেদন সফলভাবে সাবমিট হয়ে গেলে আপনি নিজের আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারেন।

ফটো আপলোড করার জন্য কি কি নথি প্রয়োজন হবে?

১. পাসপোর্ট সাইজ ছবি। এই ছবিটির আকার ৩.৫ সেমি × ৩.৫ সেমি হতে হবে। ছবি রেজোলিউশন ৩০০ DPI এর বেশি হতে হবে এবং ফটোতে আপনার মুখ পরিষ্কারভাবে দৃশ্যমান হতে হবে।
২. আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড অথবা অন্য কোন বৈধ পরিচয় পত্র।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026