ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ডুপ্লিকেট ভোটার কার্ড থাকলে হবে ১ বছরের জেল, জেনে নিন ভারতীয় নির্বাচন কমিশনের সম্পূর্ণ নির্দেশিকা

ভোটার আইডি কার্ড একজন সাধারণ ভারতীয় জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কার্ড। এটা ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ পরিচয় পত্র বললেও ভুল হবে না। আধার কার্ড ব্যক্তিগত পরিচয় পত্র হলেও ভোটার কার্ড হল ভারতের নাগরিকত্বের প্রমাণ। এই ভোটার কার্ডের মাধ্যমে যে কোন মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচন করতে পারেন। এটা এমন একটি সরকারি নথি যা একজন নাগরিককে দেওয়া হয় যাতে তিনি ভোটে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু দুই বা তার বেশি ভোটার আইডি কার্ড থাকলে আপনাকে কিন্তু জেলে যেতে হতে পারে। সেই কারণে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে এই ভোটের কার্ড নিয়ে। একাধিক ভোটার তালিকায় আপনার নাম থাকলে সেটা কিন্তু অবৈধ বলে বিবেচিত হয়। তাই আপনাকে অবশ্যই আপনার ডুপ্লিকেট ভোটার কার্ড ক্যান্সেল করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই ভোটার কার্ড বাতিল করতে হয়।

কীভাবে এটি বাতিল করা যায়-

যদি আপনার ক্ষেত্রেও এমন হয় যে আপনার নাম দুটি ভোটার তালিকায় উপস্থিত রয়েছে, তাহলে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার আসল নামটি রেখে ডুপ্লিকেট নাম বাতিল করতে হবে। এর জন্য আপনাকে সাত নম্বর ফরম পূরণ করতে হবে। আপনি এটি অনলাইন এবং অফলাইন উভয় ভাবে পূরণ করতে পারেন। এতে আপনাকে খুব সাবধানে সমস্ত তথ্য পূরণ করতে হবে। একবার আপনি ফরম পূরণ করে ফেলে আপনাকে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তারপরে আপনার সমস্ত কাজ হয়ে যাবে।

অনলাইনে স্ট্যাটাস ট্র্যাক করুন-

শুধু ফরম পূরণ করে বসে থাকলেই হবে না, আপনাকে কিন্তু অবশ্যই আপনার কার্ডের অনলাইন স্ট্যাটাস চেক করতে হবে একাধিক সময়ে। আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটার আইডি কার্ড সম্পর্কিত সমস্ত তথ্য পেতে পারেন। এছাড়াও এখানে গিয়ে আপনি নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন। এজন্য আলাদা করে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে না। আপনাকে আবেদন করার পরে আপনার কার্ডের অবস্থান ট্রাক করতে হবে। তবে এই মুহূর্তে ভোটার আইডি কার্ড পেতে অনেক সমস্যায় পড়তে হতে পারে আপনাকে, কারণ আর কিছুদিনের মধ্যেই নির্বাচন শুরু হচ্ছে। তাই যদি এখনও আপনি ভোটার কার্ড না করে থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি ভোটার তালিকায় আপনার নাম নথিভুক্ত করুন।

BharatBarta Desk

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026