পেট্রোল ছাড়াই চলবে Wagon R, গ্রাহকদের খরচ কমাতে বড় পদক্ষেপ মারুতি সুজুকির

ভারতের ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অটো এক্সপো ২০২৩। এই শোয়ে ভারতের গাড়ি নির্মাতা কোম্পানিগুলি তাদের নতুন নতুন গাড়ি এবং সেগুলির পেটেন্ট ভার্সন সকলের জন্য উন্মোচন করে থাকে। এই মুহূর্তে ভারতের বাজারে অন্যতম জনপ্রিয় গাড়ি কোম্পানির মধ্যে একটি হল মারুতি সুজুকি। আর তাদের Wagon R গাড়িটি এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় ভারতীয় গাড়ির মধ্যে একটি। এবারে সেই Wagon R নিয়ে বড় আপডেট দিল মারুতি সুজুকি। আর এই আপডেট চলে এলো অটো এক্সপো ২০২৩ এর মঞ্চ থেকেই।

মারুতি সুজুকি জানিয়ে দিয়েছে এই গাড়ি এবার ফ্লেক্স ফুয়েলেই চলতে পারবে। খুব শীঘ্রই এই গাড়ির ফ্লেক্স ফুয়েল মডেল বাজারে আনতে চলেছে মারুতি সুজুকি। মূলত ইথানলে চলবে এই মডেল। এর ফলে পেট্রোলের চেয়ে অনেক কম খরচ হবে বলে জানাচ্ছেন মারুতি সুজুকি কর্মকর্তারা। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি ইথানলে চালিত যানবাহনের উপর বিশেষভাবে জোর দিয়েছেন। আর এরই মধ্যে এবার মারুতি গ্রাহকদের জন্য নিয়ে এলো ফ্লেক্স ফুয়েল মডেলের Wagon R।

এই গাড়িটি ইথানলে চললে শুধুমাত্র যে খরচ কমবে তাই নয়, কার্বন নিঃসরণ কমাতে বড় ভূমিকা গ্রহণ করবে এই ইথানল চালিত গাড়ি। এই গাড়ির ফ্লেক্স ফুয়েল মডেল লঞ্চ করা হলে ভারতের পরিবেশ আরও স্বচ্ছ হবে বলে মনে করছেন সকলেই। তবে এই গাড়িটি কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোন নির্দিষ্ট তথ্য দেয়নি মারুতি সুজুকি। এখনো পর্যন্ত এই গাড়িটি প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। তবে মনে করা হচ্ছে গাড়িটি চলতি বছরেই লঞ্চ হবে এবং বছরের শেষ নাগাদ ভারতীয় গ্রাহকদের কাছে চলে আসবে, মারুতি সুজুকির Wagon R এর ফ্লেক্স ফুয়েল মডেল।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026