নিউজ

সকালে এই সময়ের মধ্যে ঘুম থেকে উঠতে হবে ট্রেনে, না উঠলে হবে জরিমানা, জেনে নিন Indian Railway এর নিয়ম

দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে ভারতীয় রেলের একটা তুমুল জনপ্রিয়তা রয়েছে। ছোট দূরত্ব থেকে বড় দূরত্ব সব জায়গায় ভ্রমণ করার জন্যই ভারতীয় রেলের পরিষেবা সবাই পছন্দ করেন। ভারতীয় রেলে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে থাকেন। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। আজকাল রেল যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল অনেক ধরনের পরিবর্তন নিয়ে এসেছে তাদের সিস্টেমে। আপনি যদি স্লিপার বা এসি ক্লাসে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার রেলওয়ের একটি নতুন নিয়ম সম্বন্ধে অবশ্যই জানা উচিত যা না জানলে আপনি সমস্যায় পড়তে পারেন।

রেলওয়ে সম্প্রতি স্লিপার এবং এসি কোচে ঘুমানোর নিয়মে অনেক পরিবর্তন করেছে। ট্রেনে ঘুমানোর সময়ও যাত্রীদের কিছু নিয়ম মেনে চলতে হয়। আগে রেল যাত্রীদের ঘুমের জন্য ৯ ঘণ্টা সময় দিলেও এখন এই নিয়মে বড় পরিবর্তন করা হয়েছে। ভারতীয় রেলের পুরনো নিয়ম অনুযায়ী, আগে যাত্রীদের রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমানোর সময় দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেই সময়সীমা পরিবর্তন করা হল। এসি বা স্লিপার ক্লাসের নতুন ঘুমানোর নিয়ম কি জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

ভারতীয় রেলওয়েতে আগে ঘুমোনোর সময় ৯ ঘন্টা থাকলো এখন তা কমিয়ে ৮ ঘণ্টা করা হয়েছে। আগে রাত্রি ন’টার মধ্যে সবাইকে শুয়ে পড়তে হতো। এখন সেই সময়সীমা বাড়িয়ে ১০ টা করা হয়েছে। অর্থাৎ এখন থেকে ট্রেনে রাত্রি ১০ টা থেকে সকাল ৬ টা অব্দি ঘুমানো যাবে। এখন মানুষ রাতের খাবার খেতে দেরি করে, তাই রাত ১০টা থেকে ঘুমানোর সময় পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর তা লঙ্ঘন করলে আপনাকে জরিমানাও দিতে হতে পারে। যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন তার সুবিধার্থে এই নিয়ম কার্যকর করা হয়েছে।

Nirajana Nag

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026