জীবনযাপন

দোকানের ঘড়িতে সবসময় ১০টা ১০ দেখায় কেনো জানেন? এর পেছনে রয়েছে একটি ঐতিহাসিক কারণ

যখনই আমরা কোন ঘড়ির শোরুমে গিয়ে দেয়াল ঘড়ি দেখি সেখানে আমরা সব সময় দশটা বেজে দশ মিনিট সময় দেখে থাকি। এই বিশেষ সময় দেখানোর পিছনে কি বিশেষ কোন যুক্তি লুকিয়ে রয়েছে? নাকি এমনিতেই এই প্রথা চলে আসছে যুগ যুগ ধরে? আসলে এর পিছনে কিন্তু অনেক গল্প রয়েছে। চলুন এই প্রতিবেদনে এই সময় সম্পর্কে কিছু ছড়িয়ে পড়া ঘটনা এবং ঘটনা সম্পর্কে কথা বলা যাক যেগুলি বেশ মজাদার এবং আপনাকে জানাবে অজানা কিছু তথ্য।

কোন কোন বিশেষজ্ঞের মতে দশটা বেজে ১০ বাজার কারণ হলো তাদের প্রস্তুতকারকদের একটি বিশেষ নিয়ম। দশটা বেজে দশ যখন বাজে তখন ঘড়ির কাটাটিকে দেখতে একেবারে ইংরেজি অক্ষর V এর মত লাগে। এই ভি কথাটির অর্থ হলো ভিকট্রি। অর্থাৎ বলতে গেলে বিজয়ের প্রতীক হিসেবেই এই সময় ব্যবহার করা হয় বিভিন্ন ঘড়িতে। তবে আরেকটি কারণও অনেকে বলে থাকেন। অনেকে বলেন এই ভি কথাটি একটি গোল ঘড়ির উপর রাখলে দেখে মনে হয় ঘড়িটি হাসছে। তবে এই কথাটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে যথেষ্ট মতপার্থক্য রয়েছে অনেকের মধ্যে।

অনেকে আবার বলেন, যদি ১০টা ১০ বাজে তাহলে কাঁটা গুলো কখনোই নিচের দিকে নেমে আসে না। আর এই সময় প্রস্তুতকারকরা খুব সহজেই নিজেদের কোম্পানির নাম লিখতে পারেন ঘড়ির নিচে। তবে সবটাই ভাবনা চিন্তার বিষয়। এখনো পর্যন্ত কেউ এর সঠিক কারণ বলতে পারেননি। তবে অনেক ঐতিহাসিক রয়েছেন যারা বলেন, এই দশটা ১০ সময়টিকে বেছে নেওয়ার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অনেকে মনে করেন হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হয়েছিল ঠিক সকাল দশটা বেজে দশ মিনিটে। এই কারণেই ঘড়ির নির্মাতারা এই সময়টিকে বেছে নিয়েছেন, হিরোশিমায় মৃত্যুবরণ করা প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে সহানুভূতি প্রকাশ করার জন্যই। এই কারণটিও কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026