নিউজ

দ্রুত তৎকাল টিকিট বুক করতে চান? এভাবে আপনি খুব সহজে বুক করতে পারবেন নিজের কনফার্ম তৎকাল টিকিট

আর কিছুদিনের মধ্যেই দীপাবলি এবং ছট পুজো রয়েছে এবং ভারতীয় রেলওয়েতে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যাবে এই সময়ে। অনেকেই এমন রয়েছেন যারা বাড়ি যাবার জন্য ট্রেনের উপরে ভরসা করে থাকেন। কিন্তু ট্রেনের টিকিট পাওয়া তো আর মুখের কথা নয়। অনেকেই আগে থেকেই ট্রেনের টিকিট ইতিমধ্যেই বুক করে রেখেছেন। তাই যারা এই শেষ মুহূর্তে বুক করছে তাদের জন্য ট্রেনের টিকিট পাওয়ার একমাত্র অপশন তৎকাল। আগে বিভিন্নভাবে আপনি কনফার্ম টিকিট বুক করতে পারতেন। তবে এখন আর ব্যাপারটা সেরকম জায়গাতে থেমে নেই। এখন তৎকাল টিকিট এর ব্যাপারেও অনেকেই ভালোভাবে জেনে গিয়েছেন এবং তারাও এখন আপনার মতোই তৎকাল টিকিটের দৌড়ে রয়েছেন। তাই আপনাকে এমন একটি রাস্তা বের করতে হবে, যার মাধ্যমে খুব সহজে আপনি কেটে নিতে পারবেন তৎকাল টিকিট। এজন্য সম্প্রতি গুগল প্লে স্টোরে নিয়ে আসা হয়েছে একটি নতুন অ্যাপ্লিকেশন যার নাম দেওয়া হয়েছে Quick Tatkal। এই অ্যাপ্লিকেশনটি ভারতীয় রেলওয়ে টিকিট বুকিং পার্টনার আইআরসিটিসি’র সঙ্গে একটি সমঝোতা ইতিমধ্যেই করেছে। এই অ্যাপের মাধ্যমে আপনি খুবই সহজে তৎকাল টিকিট কনফার্ম করে নিতে পারবেন। তবে এর জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যা আপনাকে আগে থেকে জানতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি নিজের যাত্রার জন্য তৎকাল টিকিট বুক করবেন।

কিভাবে টিকিট বুকিং করবেন Quick Tatkal অ্যাপের মাধ্যমে?

১. এই অ্যাপের মাধ্যমে আপনাকে যদি টিকিট বুকিং করতে হয় তাহলে আগে থেকে আপনাকে এই অ্যাপে আপনার বুকিং ডিটেল দিয়ে দিতে হবে এবং যখনই আপনার ট্রেনের তৎকাল টিকিট বুকিং শুরু হবে তখনই আপনার কাছে চলে আসবে নোটিফিকেশন। সাথে সাথেই আইআরসিটিসি ওয়েবসাইটে আপনার তথ্য রেজিস্টার হয়ে যাবে।

২. এই অ্যাপটি রেল কানেক্ট অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত হয়ে আপনার তৎকাল টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি করবে।

৩. এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি তৎকাল টিকিটের পাশাপাশি জেনারেল টিকিট বুক করতে পারবেন।

৪. আপনি একসময় মাত্র একটি টিকিট বুক করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। আইপি অ্যাড্রেস মাস্ক করে, ভিপিএন ব্যবহার করে, একাধিক উইন্ডো খুলে আপনি কিন্তু আলাদা আলাদা টিকিট বুক করতে পারবেন না। একটা সময়ে একটি আইপি অ্যাড্রেস থেকে শুধুমাত্র একটি টিকিট আপনি বুক করতে পারবেন।

৫. এছাড়াও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ট্রেনের পিএনআর স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং ট্রেনের ভিতরে যে কোন খাবার অর্ডার করলে তার স্ট্যাটাস চেক করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026