অরূপ মাহাত: আপনি যদি ব্যবসায়ী হন, অথবা ব্যবসা করার কথা ভাবছেন। তাহলে কেন্দ্র সরকার আপনার জন্য নিয়ে এসেছে এক অভাবনীয় সুযোগ। আপনার ব্যবসার মোট মূলধনের ৬০ শতাংশ দেবে নরেন্দ্র মোদীর সরকার। তবে শর্ত একটাই ব্যবসা করতে গোবর ও গোমূত্র নিয়ে। ডেয়ারি শিল্পের পাশাপাশি এই ব্যবসায় স্টার্টআপের জন্য এই অনুদান দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বর্তমানে এই শিল্পে বহু সুযোগ সৃষ্টি হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। তাঁদের দাবি, এর ফলে দেশে বেকারত্বের সমস্যা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। বাড়বে কর্মসংস্থানের সুযোগ।
এই প্রকল্পের বিষয়ে অনেকটাই এগিয়েছে কেন্দ্র। এই উদ্দেশ্যে ‘কামধেনু যোজনা’ বলে একটি প্রকল্প নিয়ে এসেছে মোদী নেতৃত্বাধীন সরকার। এই প্রকল্পকে সফল করতে বাজেটও পেশ করা হয়েছে কেন্দ্রের তরফে। প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে। যদিও বিরোধীদের পক্ষ থেকে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিকে। তাদের দাবি, দেশ জুড়ে অর্থনৈতিক মন্দা চলছে, একের পর এক ব্যবসায়িক ক্ষেত্রের ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে আর বিজেপি মেতে রয়েছে গোবর আর গোমূত্র নিয়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…